সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন

জিয়া শিশু কিশোর মেলার সাংগঠনিক ও পরিচিত সভা-২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : / ৪৭ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

জিয়া শিশু কিশোর মেলার নবগঠিত কমিটির প্রথম সাংগঠনিক ও পরিচিত সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) নয়াপল্টনের ভাসানী ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জিয়া শিশু কিশোর মেলার সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি একেএম হোসেন টমাস, সহ-সভাপতি হাজী আখতার হোসেন ও কাওসার, সহ-সাধারণ সম্পাদক মো. মাসুদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনির, দপ্তর সম্পাদক, সহ-দপ্তর সম্পাদক আহসান হাবিব সবুজ, গণমাধ্যম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান শফিক, সহ-গণমাধ্যম বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বিপ্লবসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উদ্বোধনী বক্তব্যে জিয়া শিশু কিশোর মেলার সভাপতি জাহাঙ্গীর শিকদার বলেন, দেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি তিনি গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং বন্যায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণআন্দোলন, জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে শাহাদাত বরণকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের জাতির ভবিষ্যৎ হিসেবে দেখতেন। তাঁর উদ্যোগে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠান, জাতীয় শিশু প্রতিযোগিতা, জাতীয় শিশু একাডেমি এবং শিশুদের জন্য বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হয়। সেই আদর্শ থেকেই বিএনপিতে শিশু সংগঠন গঠনের উদ্যোগ নেওয়া হয়।
জাহাঙ্গীর শিকদার আরও বলেন, ১/১১-এর রাজনৈতিক প্রেক্ষাপটে আগের শিশু সংগঠন কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ায় নতুন প্রজন্মকে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে গড়ে তুলতে ২০১২ সালে নতুন চিন্তাধারা থেকে জিয়া শিশু কিশোর মেলা প্রতিষ্ঠা করা হয়। পরে ২০১৩ সালের ১৯ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হয়।
তিনি বলেন, শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য রাখার জন্য এই সংগঠন গড়ে তুলিনি। আমরা সারাদেশের শিশু-কিশোরদের মাঝে সামাজিক চিন্তা, দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে কাজ করতে চাই।
জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক আশরাফুল আমিন বলেন, বর্তমান ডিজিটাল দুনিয়ায় জিয়া শিশু কিশোর মেলার পিছিয়ে থাকার সুযোগ নেই। তাই যুগের সঙ্গে এগিয়ে যেতে সংগঠনের ওয়েবসাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি তৈরির কাজ চলছে। এটি শুধু একটি ওয়েবসাইট নয়, বরং সংগঠনের সব সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি সফটওয়্যার হিসেবেও কাজ করবে।
তিনি বলেন, এই ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ সদস্য ও শিশুদের সংগঠনের অন্তর্ভুক্ত করা যাবে। পাশাপাশি প্রতিটি কমিটি নিজ নিজ কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন-নিবেদনসহ বিভিন্ন কার্যক্রমও এই সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা যাবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই এর কাজ সম্পন্ন হবে।


আশরাফুল আমিন আরও বলেন, নির্বাহী, জেলা ও থানা কমিটির সদস্যরা নিজ নিজ ইউজার লগইনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। একই সঙ্গে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে জিয়া শিশু কিশোর মেলার সাংগঠনিক কার্যক্রম, প্রকাশনার উদ্দেশ্যসহ বিভিন্ন তথ্য ওয়েবসাইটে দেখা যাবে।
তিনি আরও বলেন, তাঁর রাজনৈতিক জীবন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার একটি ছোট্ট ঘটনা রয়েছে। তিনি জানান, তিনি অন্য কোনো নেতার মাধ্যমে নয়, নিজস্ব বিশ্বাস থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives