সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল 

ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ জার্নালিস্ট কনফারেন্স- ২০২৫ যোগ দিতে নেপালের পথে বাংলাদেশের দুই সাংবাদিক

Reporter Name / ৯৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

১৩ ও ১৪ই জুন শুক্রবার ও শনিবার বার নেপালের রাজধানী কাঠমুন্ডে অনুষ্ঠিত হবে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক কনফারেন্স-২০২৫।

আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক কনফারেন্সে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছেন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের এক্সিকিউটিভ মেম্বার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সার্ক জার্নালিস্ট ফোরাম সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমান।

সার্ক জার্নালিস্ট ফোরাম’র সেন্ট্রাল কমিটি এবং নেপালের সাংবাদিক সংগঠন ন্যাশনাল ফোরাম ফর নেওয়ার জার্নালিস্ট যৌথভাবে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে আগামী ১৩ ও ১৪ই জুন, ২০২৫-এ আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক কনফারেন্সের আয়োজন করেছে।
ইতিমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি গুরুত্বের সাথে সম্পন্ন করেছেন আয়োজক কমিটি। সম্মেলনে দক্ষিণ এশিয়ার ১০০ জনেরও বেশি সাংবাদিক অংশগ্রহণ করবেন এবং মাতৃভাষা সাংবাদিকতার চ্যালেঞ্জ, সুযোগ এবং সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা করবেন।

উল্লেখ্য, সার্ক জার্নালিস্ট ফোরাম দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে আসছেন।

ইতিমধ্যে গত দুই বছরে দশটি আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছে এই সংগঠন।

সর্বশেষ ভারতের রাজস্থানে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সেখানেও সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের এক্সিকিউটিভ মেম্বার

ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদের নেতৃত্বে বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives