সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য সব স্কুল কলেজের গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ করা গভীর ষড়যন্ত্রের ফল- অভিভাবক ঐক্য ফোরাম খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান ‘যুব ক্যাব চবি’র উদ্যোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকা ক্যাম্পাস ক্লিন ইনিসিয়াটিভ উদযাপিত স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি কমাতে নগরে গণপরিবহণ ও সাইকেলে যাতায়াতের সুযোগ সৃষ্টির আহ্বান নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সম মজুরী নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ে নারী সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মহাদেশ, মহাসাগর ও বিভিন্ন দেশের মানচিত্রের প্রতিচ্ছবি দেখতে পান বলে দাবি করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাসিন্দা মো. রফিকুল ইসলাম। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে রাতের আকাশ পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি চাঁদের গায়ে পৃথিবীর মানচিত্রের মতো একটি প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্রাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি তুলে ধরেন।
লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে রাতে আকাশের দিকে তাকিয়ে থাকার অভ্যাস থেকে তিনি চাঁদের পৃষ্ঠে পৃথিবীর বিভিন্ন মহাদেশ, মহাসাগর ও দেশের অবস্থান শনাক্ত করতে পেরেছেন বলে মনে করেন। তাঁর ভাষ্য, কোনো যান্ত্রিক বা বৈজ্ঞানিক প্রযুক্তির সহায়তা ছাড়াই আধ্যাত্মিক দৃষ্টি ও মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে তিনি এই বিষয়টি উপলব্ধি করেছেন।
তিনি জানান, গত বছরের অক্টোবর মাসে নিজ জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার স্থানীয় পর্যায়েও এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছিলেন। তবে প্রত্যাশিত প্রচার না পাওয়ায় বিষয়টি জাতীয় পর্যায়ে তুলে ধরতে এবার রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
রফিকুল ইসলাম বলেন, দেশি-বিদেশি কোনো বিজ্ঞানী বা গবেষক তাঁকে আমন্ত্রণ জানালে তিনি নিজ আঙুল দিয়ে চাঁদের পৃষ্ঠে কোন দেশ বা মহাদেশ কোথায় রয়েছে, তা দেখিয়ে দিতে পারবেন।
তাঁর দাবি, বিষয়টি যথাযথভাবে উপস্থাপন ও প্রতিষ্ঠিত করা সম্ভব হলে ভূগোল ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণাকারীরা উপকৃত হবেন। এ জন্য তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকর্মীদের আজ রাত ৮টায় রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে উপস্থিত থেকে তাঁর দাবি পর্যবেক্ষণের আহ্বান জানান।
তবে চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্রের প্রতিচ্ছবি থাকার এই দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়েছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives