মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য সব স্কুল কলেজের গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ করা গভীর ষড়যন্ত্রের ফল- অভিভাবক ঐক্য ফোরাম খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান ‘যুব ক্যাব চবি’র উদ্যোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকা ক্যাম্পাস ক্লিন ইনিসিয়াটিভ উদযাপিত স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি কমাতে নগরে গণপরিবহণ ও সাইকেলে যাতায়াতের সুযোগ সৃষ্টির আহ্বান নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সম মজুরী নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ে নারী সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ বিরোধিতা করে থাকলে,তাঁকেই কেন সম্মানসূচক ডি-লিট উপাধি দিয়েছিল বিশ্ববিদ্যালয়?

বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু

নিজস্ব প্রতিনিধিঃ / ৪৮ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু

পোশাক শিল্পের টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতনের অথবা সরকারি কর্মচারীদের পে-স্কেল ২০২৬ এর ২০ তম গ্রেডের কর্মচারীদের সমান মজুরি পোশাক শিল্প শ্রমিকদের দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলু।

১৯ অক্টোবর ২০২৬ সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শ্রমিক নেতা মোহাম্মদ বজলুর রহমান বাবলু বলেন, দেশের প্রধান রপ্তানি খাত পোশাক শিল্পের ৪০ লাখ শ্রমিক আজও মানবেতর জীবনযাপন করছে। ২০২৩ সালে নির্ধারিত সর্বনিম্ন মজুরি ১২,৫০০ টাকা বর্তমান উর্ধ্বমূল্যের বাজার পরিস্থিতিতে অচল ও অযৌক্তিক হয়ে পড়েছে। অথচ সরকার সদ্য ঘোষিত ৯ম জাতীয় পে—স্কেল ২০২৬ এ সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮,২৫০ টাকা থেকে ১৪২% বাড়িয়ে ২০,০০০ টাকা নির্ধারণ করেছে, যা ভাতাসহ জেলা পর্যায়ে ৩৩,২৫০ টাকা দাঁড়ায়। একইভাবে বাংলাদেশ ব্যাংক বেসরকারি ব্যাংকের সর্বনিম্ন পদ মেসেঞ্জার, ক্লিনার ও সিকিউরিটি গার্ডের জন্য সর্বনিম্ন ২৪,০০০ টাকা বেতন বাধ্যতামূলক করেছে।

তিনি আরো বলেন, রাষ্ট্রের একটি ব্যাংকের পিয়ন যদি ২৪,০০০ টাকা এবং সরকারি অফিসের ২০তম গ্রেডের কর্মচারী যদি ৩৩,২৫০ টাকা পায়, তাহলে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি দক্ষ পোশাক শ্রমিক কেন ১২,৫০০ টাকায় থাকবে? এটি চরম বৈষম্যমূলক।

বজলুর রহমান বাবলু বলেন, বর্তমানে গাজীপুর, আশুলিয়া ও সাভারে এক রুমের বাসা ভাড়া ৭,০০০ টাকা, ৪ জনের পরিবারের খাবার খরচ ১২,০০০ টাকার বেশি। ১২,৫০০ টাকায় শ্রমিকের ঋণ ও অপুষ্টি ছাড়া কিছুই জোটে না। এমতাবস্থায়, পোশাক শিল্পে টেকসই উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আমরা জোর দাবি জানাচ্ছি, আসন্ন মজুরি বোর্ডে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মূল বেতন সরকারি পে—স্কেল ২০২৬ এর ২০তম গ্রেডের সমান ২০,০০০ টাকা এবং সর্বমোট ৩৩,২৫০ টাকা নির্ধারণ করতে হবে।

মোহাম্মদ বজলুর রহমান বাবলু
সাধারণ সম্পাদক
বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives