শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সব স্কুল কলেজের গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ করা গভীর ষড়যন্ত্রের ফল- অভিভাবক ঐক্য ফোরাম খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান ‘যুব ক্যাব চবি’র উদ্যোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকা ক্যাম্পাস ক্লিন ইনিসিয়াটিভ উদযাপিত স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি কমাতে নগরে গণপরিবহণ ও সাইকেলে যাতায়াতের সুযোগ সৃষ্টির আহ্বান নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সম মজুরী নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ে নারী সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ বিরোধিতা করে থাকলে,তাঁকেই কেন সম্মানসূচক ডি-লিট উপাধি দিয়েছিল বিশ্ববিদ্যালয়? আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্য দীর্ঘায়িত করার অপচেষ্টার প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’—মাহাবুব হোসেন

সব স্কুল কলেজের গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ করা গভীর ষড়যন্ত্রের ফল- অভিভাবক ঐক্য ফোরাম

নিজস্ব প্রতিনিধিঃ / ২০ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সব স্কুল কলেজের গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ করা গভীর ষড়যন্ত্রের ফল- অভিভাবক ঐক্য ফোরাম।

শিক্ষার্থীর স্বার্থরক্ষাকারী সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: জিয়াউল কবির দুলু ও সাধারন সম্পাদক মো : সেলিম মিয়া আজ ১৫ অক্টোবর বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে সারাদেশের স্কুল কলেজের গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ করে আন্ত: শিক্ষা বোর্ড সমুহের সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি প্রকাশ করায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেন।

নেতৃদ্বয় বলেন, গভীর ষড়যন্ত্রের আভাস কিছু দিন যাবত শোনা যাচ্ছিল আমলারা স্কুল কলেজের নির্বাচন করতে দিবে না। সেটাই এ বিজ্ঞপ্তির মাধ্যমে সত্যি প্রমানিত হলো। আমলাতান্ত্রিক ষড়যন্ত্রের মাধ্যমে শিক্ষা বোর্ডগুলোর কাঁধে বন্দুক রেখে ঠুনকো অজুহাতে সারাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ করে দেয়া হলো। এর বিরুদ্ধে অভিভাবকরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে।

চলমান নির্বাচনি প্রবিধানমালার আলোকে নির্বাচন করতে হবে। কোন নতুন নতুন বাহানা দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না। সংশোধনের দোহাই দিয়ে নির্বাচন বন্ধ করা গনতান্ত্রিক সরকারের উপর প্রত্যক্ষ আঘাত। সারাদেশে স্হানীয় সরকার নির্বাচনের আয়োজন চলছে। অথচ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন আয়োজনে নানাবিধ প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

নেতৃদ্বয় বলেন, গনতান্ত্রিক সরকারের আমলে কোনমতেই বেসরকারি স্কুল কলেজের প্রশাসন তথাকথিত আমলাদের হাতে ছেড়ে দেয়া যাবে না। নির্বাচনের মাধ্যমে অভিভাবক ও শিক্ষক প্রতিনিধির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব দিতে হবে। নেতৃদ্বয় বলেন, অতীত ফ্যাসিস্ট সরকারের আমলে মতো শিক্ষাক্ষেএে ও স্কুল কলেজ পরিচালনায় একই আচরন সর্বত্র শুরু করা হয়েছে। এ অবস্থা থেকে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে এবং এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ হস্তক্ষেপ কামনা করেন।

অভিভাবক ঐক্য ফোরামের খসড়ায় প্রস্তাবনা: সরাসরি ভোটে সভাপতি পদে নির্বাচন আয়োজন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষঠানের সব শিক্ষার্থীর অভিভাবক, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষক কর্মচারী ষ্টাফসহ সকলের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারী সভাপতি পদে অযোগ্য এবং কোন রাজনৈতিক দলের পদ ধারী নেতা সভাপতি পদে নির্বাচনে অযোগ্য হবেন।

এডহক কমিটি গঠনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষক ব্যতীত কেহ শিক্ষক প্রতিনিধি / শিক্ষক সদস্য হতে পারবে না এবং প্রবিধানমালায় বর্নিত বিধিবহির্ভূত নির্বাচনে অযোগ্য অভিভাবকগন এডহক কমিটিতে অভিভাবক সদস্য হতে পারবেন না অর্থাৎ ৫ম,১০ম,দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ এডহক কমিটির অভিভাবক সদস্য হতে পারবেন না। এডহক কমিটির সভাপতি ও সদস্যগন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। একবারের বেশি কোন শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটি / বিশেষ কমিটি গঠন করা যাবে না।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যগনকে অনিয়ম দূর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ প্রমানিত হলে শাস্তির আওতায় আনতে হবে। কোনদিন এদেরকে দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিসহ কোন পদেই অন্তর্ভুক্ত করা যাবে না। অনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার অভিযোগের প্রমান মিললে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ তথা ফৌজদারি অপরাধে মামলা দাখিল করা যাবে

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives