রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশি সাংবাদিকদের প্রশিক্ষণে আগ্রহী আরটি একাডেমি UNIPUN’s Gautam Kumar Edbor Attends Honest View International Media Award 2026 in Moscow, Russia আউটসোর্সিং প্রথা বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ! আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবসে ‘সৃষ্টি’র উদ্যোগে ১০ নারী উদ্যোক্তাকে সংবর্ধনা ও সাফল্যগাথা প্রকাশ বেতাগী হাইস্কুলের দুই প্রাক্তন কৃতি শিক্ষার্থীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়ে সীমাহীন নৈরাজ্য: এপিএস ছোটনের গোপন ‘তদবির সিন্ডিকেট’ ও ঘুষ বাণিজ্যে ধ্বংসের মুখে স্বাস্থ্য খাত আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত

বাংলাদেশি সাংবাদিকদের প্রশিক্ষণে আগ্রহী আরটি একাডেমি

বিশেষ প্রতিনিধিঃ / ১১ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে অনলাইন ও সরাসরি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে রাশিয়ার আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান রাশিয়া টুডে (আরটি)। একই সঙ্গে বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ভবিষ্যতে পেশাগত সহযোগিতা বাড়ানো এবং বাংলায় সংবাদ ও অন্যান্য গণমাধ্যম কনটেন্ট তৈরির সম্ভাবনা নিয়েও আলোচনা করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাশিয়ান হাউস ইন বাংলাদেশের প্রধান মিলনায়তনে আয়োজিত আরটির বিশেষ সেমিনারে এসব বিষয় উঠে আসে। রাশিয়ান হাউস ইন বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, প্রিন্ট মিডিয়া ও অনলাইন সংবাদমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন।

সেমিনারে আরটি একাডেমির প্রধান আন্না কোভতুনোভা সাংবাদিকদের জন্য প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন কর্মসূচি তুলে ধরেন। তিনি অনলাইন এবং সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর বিভিন্ন সুযোগ সম্পর্কে আলোচনা করেন। বাংলাদেশের সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আগ্রহের কথাও জানান তিনি।

অনুষ্ঠানে আরটি ইন্ডিয়ার প্রোগ্রাম ডিরেক্টর রুসলান ইমায়েভ ‘সংবাদ কনটেন্টের মাধ্যমে দর্শকদের সম্পৃক্ত করা’ বিষয়ে একটি উপস্থাপনা দেন। এতে পরিবর্তিত গণমাধ্যম বাস্তবতায় সংবাদ উপস্থাপনের কৌশল, দর্শক-পাঠকদের আগ্রহ ধরে রাখা এবং কার্যকর সংবাদ কনটেন্ট তৈরির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

রাশিয়ান হাউস ইন বাংলাদেশের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের স্বাগত জানান। বক্তব্যে তিনি পেশাগত সংলাপ, গণমাধ্যমের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং সাংবাদিকদের জন্য শিক্ষামূলক সুযোগ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন।

সেমিনারের প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা আরটির প্রতিনিধিদের কাছে প্রশিক্ষণ, সংবাদ কনটেন্ট তৈরি, আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন।

এ সময় বাংলাদেশের সাংবাদিকরা বাংলায় সংবাদ ও অন্যান্য গণমাধ্যম কনটেন্ট তৈরি ও প্রকাশের ক্ষেত্রে আরটির সঙ্গে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি দুই পক্ষের মধ্যে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ পেশাগত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ সেমিনারের মধ্য দিয়ে বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের সঙ্গে আরটির যোগাযোগ আরও বিস্তৃত হবে। বিশেষ করে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কনটেন্ট বিনিময়ের ক্ষেত্রে ভবিষ্যতে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives