শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত
শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত
নাটোর জেলা হোটেল, রেস্তোরাঁ ও মিস্টান্ন শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের মৃত্যুতে আজ ৫ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টায় নাটোর রেল স্টেশনের সামনে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
অলী মো-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সমরচন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আক্তারুজ্জামান খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন:
-
জিন্নাত কাজী খালেক (সভাপতি, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন)
-
হাসমত আলী (যুগ্ম আহ্বায়ক, উত্তরাঞ্চল কমিটি)
-
হাবিবুর রহমান (আহ্বায়ক, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন, পাবনা জেলা কমিটি)
এছাড়া জেলা নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সুলতান মাহমুদ, শামীমুল হোসেন, সেলিম মাহমুদ, এস এম আজাদসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “মরহুম আব্দুল মান্নান দীর্ঘ ৩০ বছর ধরে নাটোর জেলায় শ্রমিকদের অধিকার আদায়, সমস্যা-সংকট নিরসন এবং ন্যায্য দাবি প্রতিষ্ঠার সংগ্রামে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছেন।”
তাঁরা আরও উল্লেখ করেন, হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের চলমান আন্দোলনকে আরও গতিশীল করতে হবে। সংগ্রামের মাধ্যমে মান্নান ভাইয়ের অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন এবং এর মাধ্যমেই তিনি শ্রমিকদের মাঝে অমর হয়ে থাকবেন।







