রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল  হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত কর-সামাজিক প্রতিরোধ কমিটি সার ডিলারশিপ আবেদনের চূড়ান্ত তালিকায় একজন খুনী আসামীর নাম থাকা নিয়ে এলাকাবাসীর উদ্বেগ

বেলাবতে মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুদান বিতরণ

Reporter Name / ৮২৪ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

“দক্ষ সংগঠক গড়ে তুলি, সংগঠনকে সংহত করি” এ প্রতিপাদ্যকে ধারন করে নরসিংদীর বেলাবতে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এনায়েত উদ্দিন মোহাম্মদ কায়সার খান, শহীদ নজিব উদ্দিন খাঁন ফাউন্ডেশন এবং ঢাকাস্থ বেলাব উপজেলা সোসাইটির অর্থায়নে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব উপজেলা সাংগঠনিক জেলা শাখার আয়োজনে আলোচনা সভা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে শিক্ষা বৃত্তি, গৃহ নির্মাণ, চিকিৎসা সহায়তা ও সেলাই মেশিণ বিতরন করা হয়েছে।

উপকরণ গুলো হলো- সেলাই মেশিন -১০০, শিক্ষা বৃত্তি- ১০২, চিকিৎসা সহয়তা -৩২, ঘর -১৫, টয়লেট-১১ এবং ২ জনক টিউবওয়েল প্রদান করা হয়।

সোমবার (২৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলার বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুদান বিতরণ করা হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম।

এসময় স্বাগতিক বক্তব্য দেন বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব,শহিদ নজিব উদ্দিন খান কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা এনায়েত উদ্দিন মোহাম্মদ কায়সার খানের পরিবারের সদস্য নিরন খান, চর উজিলাব ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান মাস্টার, ভাটের চর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাহানুল হক বাবুল, নারায়ণপুর কেয়ার হাসপাতালের ব্যবস্হাপনা পরিচালক মোঃ নাসির উদ্দিন, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজনীন হক হেনা, এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আনোয়ার হোসেন, ডেল্টা লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড বেলাব ইউনিট ম্যানাজার শামসুল হুদা বুলবুল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives