সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং বইয়ের পাতা থেকে এবার প্রকৃতির অরণ্যে ! লক্ষ্মীপুরে ভাড়া বাসায় ঢুকে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা ! দীঘিনালায় ইউপিডিএফ (প্রসীত) কর্মী সুজন চাকমা নিহত ! কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৩৪ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার ! ভারতীয় স্বজনদের সহযোগিতায় কুমিল্লার চিওডায় থানায় চৌধুরী পরিবারের মা ও হ্যাকার ছেলের যৌন স্যার এবং ব্ল্যাকমেলিং ! বাংলাদেশস্থ ইউরোপীয় ইউনিয়নের সাথে হিন্দু মহাসভার সৌজন্য সাক্ষাত নিখোঁজ সংবাদ রাঙ্গামাটিতে নিখোঁজের দুই দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার পার্বত্য চুক্তির চেতনা ও প্রতিনিধিত্বের সংকট

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন

Reporter Name / ৪৬০ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

দেশের যোগাযোগ উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ রাখা হয়েছে।

সোমবার (৩ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমতাবস্থায় এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়।

২০১৮ সালে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এটি তৈরি করে ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস নামের একটি প্রতিষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives