রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল  হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত কর-সামাজিক প্রতিরোধ কমিটি সার ডিলারশিপ আবেদনের চূড়ান্ত তালিকায় একজন খুনী আসামীর নাম থাকা নিয়ে এলাকাবাসীর উদ্বেগ

ঈদে মুক্তি পাচ্ছে ফারজানা সুমীর ‘আতরবিবি লেন’

Reporter Name / ১০১১ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

মুক্তি প্রতীক্ষিত ‘জলরঙ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নির্মাতাদের ভাবনায় চলে এসেছেন তরুণ প্রজন্মের মডেল ও অভিনেত্রী ফারজানা সুমী। এবারের ঈদে ‘আতরবিবিলেন’ চলচ্চিত্রে-ও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সেই মডেল অভিনেত্রী ফারজানা সুমি।

মিজানুর রহমান লাবুর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত সিনেমার আতরবিবি তিনি। সম্প্রতি সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এবার ঈদ উৎসবকে কেন্দ্র করে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান নির্মাতা ও প্রযোজক। সেন্সর ছাড়পত্র পাওয়ায় নির্মাতারা এবার সেই প্রস্তুতি নিতে শুরু করেছেন।

চরিত্রটি সম্পর্কে সুমি বলেন, ‘আতরবিবি সমাজের অন্য নারীদের মতোই স্বাভাবিক আর সুন্দর জীবনের স্বপ্ন দেখে। কিন্তু ভদ্রবেশি কিছু ভয়ংকর স্বার্থলোভী মানুষের স্বার্থ উদ্ধারের জন্য বারবার বলি হতে হয় তাকে। তার জীবনের নানা ঘাত-প্রতিঘাতের ঘটনাকে এক সুতোয় বেঁধে নির্মাতা এগিয়ে নিয়েছেন সিনেমার কাহিনি। পরতে পরতে রয়েছে আতরবিবির সংগ্রামী জীবন। নাম ভূমিকায় অভিনয় করা যেকোনো অভিনেতার জন্যই বড় পাওয়া। এই চরিত্রের জন্য আমাকে প্রচুর হোমওয়ার্ক করতে হয়েছে। স্ক্রিপ্টের আতরবিবির মতো করে নিজেকে তৈরি করার চেষ্টা করেছি। সেভাবেই খেয়েছি, পরেছি, কথা বলেছি। তারপরেই ক্যামেরার সামনে আতরবিবি হয়ে দাঁড়িয়েছি।’

সিনেমাটিতে ফারজানা সুমির বিপরীতে অভিনয় করেছেন গোলাম মুস্তফা প্রকাশ। এতে আরো অভিনয় করেছেন- রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত প্রমুখ।

সিনেমার শুটিং হয়েছে দৌলতদিয়া যৌনপল্লি, রাজবাড়ী, গোয়ালন্দ, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন লোকেশনে। নির্মাতা লাবু জানিয়েছেন, আগামী ঈদ কিংবা ঈদ-পরবর্তী কোনো সুবিধাজনক সময়ে সিনেমাটি মুক্তি দিতে চান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives