মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য সব স্কুল কলেজের গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ করা গভীর ষড়যন্ত্রের ফল- অভিভাবক ঐক্য ফোরাম খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান ‘যুব ক্যাব চবি’র উদ্যোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকা ক্যাম্পাস ক্লিন ইনিসিয়াটিভ উদযাপিত স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি কমাতে নগরে গণপরিবহণ ও সাইকেলে যাতায়াতের সুযোগ সৃষ্টির আহ্বান নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সম মজুরী নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত

শিল্পকলায় পাণ্ডুলিপি পাঠমঞ্চের তৃতীয় আসরে পাণ্ডুলিপি পাঠ করেন দেশবরেণ্য নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা।

নিজস্ব প্রতিনিধিঃ / ২০০ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

পাণ্ডুলিপি পাঠমঞ্চের তৃতীয় আয়োজন আজ ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকাল ৫ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে অনুষ্ঠিত হয়।

এবারে আয়োজনে নতুন নাটক ‘পেন্ডুলাম’ পাঠ করেন দেশবরেণ্য নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা। পাঠ পরবর্তী পঠিত নাটক নিয়ে আলোচনা করেন বরেণ্য লেখক, অনুবাদক ও শিক্ষাবিদ আব্দুস সেলিম এবং তেজগাঁও কলেজের শিক্ষক, অভিনেত্রী ও নির্দেশক নওরীন সাজ্জাদ।

চা বিরতির পর ছিল পেন্ডুলাম নাটকের পাণ্ডুলিপি নিয়ে শ্রোতা-দর্শক ও নাট্যকারের প্রশ্ন-উত্তর পর্ব।

পাণ্ডুলিপি পাঠমঞ্চের সদস্য সামিউন জাহান দোলার সঞ্চালনায় আয়োজনে সভাপতিত্ব করেন পাণ্ডুলিপি পাঠমঞ্চের আহ্বায়ক আসাদুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব এইচ এম মোতালেব।

ইতিমধ্যে নাট্যজন মামুনুর রশীদ ও নাট্যকার আনন জামান এর নাটক পাঠের মাধ্যমে পাণ্ডুলিপি পাঠমঞ্চের আত্মপ্রকাশ ঘটেছে। পাণ্ডুলিপি পাঠমঞ্চে বাংলাদেশের নবীন-প্রবীণ নাট্যকারগন তাদের রচিত নতুন মঞ্চ নাটক স্বকণ্ঠে পাঠ করেন।

থিয়েটারে মৌলিক নাটকের সংকট নিরসন ও নতুন নতুন পাণ্ডুলিপি উপহার দেয়ার লক্ষে নিয়মিত আয়োজিত হবে নাটক পাঠের এই আসর। সংগঠনের আয়োজক পর্ষদ হিসাবে কাজ করছেন ঢাকার বিভিন্ন নাট্যদলের নাট্যশিল্পী ও নাট্যকারগন। এই উদ্যোগ নতুন নাট্যকার তৈরীর পাশাপাশি বৈচিত্রময় পাণ্ডুলিপির সাথে নাট্যানুরাগীদের মেলবন্ধন তৈরী করে দেশের নাট্যচর্চাকে আরো প্রসারিত ও বেগবান করতে ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives