রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেতাগী হাইস্কুলের দুই প্রাক্তন কৃতি শিক্ষার্থীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়ে সীমাহীন নৈরাজ্য: এপিএস ছোটনের গোপন ‘তদবির সিন্ডিকেট’ ও ঘুষ বাণিজ্যে ধ্বংসের মুখে স্বাস্থ্য খাত আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 মানবাধিকার সংস্থায় অভিযোগ, তদন্তে ঝিনাইগাতীতে চেয়ারম্যান মইনুর রশীদ চৌধুরী প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের

বেতাগী হাইস্কুলের দুই প্রাক্তন কৃতি শিক্ষার্থীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ / ২৭ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বেতাগী হাইস্কুলের দুই প্রাক্তন কৃতি শিক্ষার্থীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেতাগী হাইস্কুলের সাবেক দুই কৃতি শিক্ষার্থী জেলা জজ সৈয়দ মোহাম্মদ জুলফিকার আলি এবং প্রখ্যাত সাংবাদিক মোহাম্মদ শাহজাহানের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলের কিচেন ইয়ার্ডের ভিআইপি রুমে ‘বেতাগী হাইস্কুল প্রাক্তন ছাত্র সমিতি, ঢাকা’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রাক্তন শিক্ষার্থী ও স্মরণসভা আয়োজন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার আল-আমীন খান সুমনের সঞ্চালনায় সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে দৈনিক প্রথম আলোর সাবেক যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হাসান বলেন, “কীর্তিমানের মৃত্যু নেই। জজ জুলফিকার আলি এবং সাংবাদিক মোহাম্মদ শাহজাহান আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাদের কর্ম ও কীর্তি অমর হয়ে আছে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

প্রখ্যাত সাংবাদিক কায়কোবাদ মিলন বলেন, “তারা দুজনই দেশ ও জাতির কল্যাণে জনহিতকর কাজে নিয়োজিত ছিলেন বলেই আজ আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।”

আমন্ত্রিত অতিথি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজের সম্পাদক মো. নিয়ামত আলি বলেন, “তারা বেতাগী উচ্চ বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদে থেকে জাতির সেবা করে যাচ্ছেন।”

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু বলেন, “সমাজ, দেশ ও এলাকার মানুষের জন্য যাদের বিশেষ অবদান রয়েছে, তাদের স্মরণেই আমাদের এই আয়োজন।” এ সময় তিনি সংগঠনের পক্ষ থেকে একটি স্মরণিকা প্রকাশের ঘোষণা দেন।

সভায় আরও বক্তব্য রাখেন বরগুনা জেলা সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. শাহআলম, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সদস্য সচিব মো. হাবিবুর রহমান, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদার, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরামের সহ-সভাপতি শওকত উল ইসলাম, অভিভাবক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, বেতাগী উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম রিপন গাজী, সংগঠনের নেতা মো. আবদুল হাকিম এবং মো. ফজলুর রহমান। মরহুম জজ জুলফিকার আলির পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন তার মেয়ে মারিয়া আক্তার ও নাতনি নামিরা আফশীন বিনতে নাছের।

অনুষ্ঠান শেষে মরহুমদ্বয়ের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোস্তফা কামাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives