ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ সকাল ১১টায় ‘বাংলাদেশ ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’-এর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এস এম আবু বক্কর।
সংবাদ সম্মেলন পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক ফজলুল হক বিশ্বাস, ঢাকা মহানগর কমিটির সভাপতি আব্দুল হান্নান মাদবর, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং দপ্তর সম্পাদক সোহেল রানা, আফসার সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শ্রমিক প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সোহেল রানা। এ ছাড়া ঢাকা মহানগর কমিটির সভাপতি হান্নান মাতবর ঢাকা মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের বিভিন্ন দাবি ও বর্তমান পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে রিক্সা ও ইজিবাইক চালকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং তাদের জীবিকা সুরক্ষার জোরালো দাবি জানান।







