বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সারাদেশর বেসরকারি স্কুল কলেজে ম্যানেজিং কমিটি/ গভর্নিং বডির নির্বাচনের দাবি অভিভাবকদের এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের আহ্বায়ক কমিটি ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা আদভিকার শুভ জন্মদিন মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় বিসিআরএসের তীব্র নিন্দা দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে দারিদ্র্য ও বৈষম্য অবসানে সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি শিক্ষায় বৈষম্য নিরসন প্রত্যাশী জোট গঠনের লক্ষ্যে আলোচনা সভা ‘জনগণের সেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’-দীপেন দেওয়ান

সারাদেশর বেসরকারি স্কুল কলেজে ম্যানেজিং কমিটি/ গভর্নিং বডির নির্বাচনের দাবি অভিভাবকদের

নিজস্ব প্রতিনিধিঃ / ২৫ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার্থীর স্বার্থরক্ষাকারী সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু আজ ২১ সেপ্টেম্বর সোমবার এক বিবৃতিতে দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা স্কুল কলেজ মাদ্রাসায় ম্যানেজিং কমিটির ও গভর্নিং বডির নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির সরকার প্রায় ৮ মাস ধরে সরকার পরিচালনা করে আসছে। এর পুর্বে অন্তর্বর্তী সরকার প্রায় ১৮ মাস দেশ পরিচালনা করেছে।কিন্তু অন্তর্বর্তী ও চলমান বিএনপির সরকার এখন পর্যন্ত বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় সরাসরি নির্বাচনের আয়োজন করেছে না। এহেন অবস্থায় বেসরকারি স্কুল কলেজ পরিচালনায় জবাবদিহিতার অভাব পরিলক্ষিত হচ্ছে। কোন কোন স্কুল কলেজে ফ্যাসিস্ট সরকারের আমলের ন্যায় দূর্নীতি চলছে। এতে শিক্ষার যথাযথ মান উন্নয়নে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক লুটপাটসহ পড়াশুনার পরিবেশও নাই। প্রায় সব বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা দীর্ঘদিন ধরে এডহক কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে।

জাতীয় নির্বাচনের পর সারাদেশে স্হানীয় সরকার নির্বাচন শুরু করা হচ্ছে কিন্তু স্কুল কলেজ মাদ্রাসায় ম্যানেজিং কমিটির ও গভর্নিং বডির নির্বাচনে কোন আইনগত বাধা নাই। তবুও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ নিজেদের ব্যক্তিগত স্বার্থের কারনে নির্বাচন দিতে গড়িমসি করছে।

বর্তমানে দেশের সব বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় নির্বাচন করার মতো সুষ্ঠু পরিবেশ রয়েছে। এই সুষ্ঠু পরিবেশ চলমান থাকা অবস্থায় এবং শিক্ষার্থী ভর্তি শেষে একাদশ শ্রেনিতে ক্লাস শুরুর সাথে সাথে ম্যানেজিং কমিটির / গভর্নিং বডির নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করার কার্যক্রম শুরু করার জন্য দেশের সব বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কর্তৃপক্ষ এবং শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা দেয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives