ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান সফরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আজ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ।এর আগে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩০ রানে হারিয়েছিল স্বাগতিক পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান করে বাংলাদেশ।দলের হয়ে সাদিয়া ইসলাম সর্বোচ্চ ৩৯, নিশিতা আক্তার নিশি ২৬ ও সাদিয়া আক্তার ১৮ রান করেন। শ্রীলংকার হয়ে চামোদি হেরাথ ও আসেনি থালাগুন ২টি করে উইকেট নেন। ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বলে জয় পায় শ্রীলংকা। ২০ ওভারে ৬ উইকেটে ১২০ রান করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন সানজানা কাভিনদি ডি সিলভা। বল হাতে বাংলাদেশের নিশি ২টি এবং ফারজানা ইয়াসমিন ও আফরিন মিম ১টি করে উইকেট নেন। আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে আবারও পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।







