সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে বিটুবি নেটওয়ার্কিং ও সেমিনার অনুষ্ঠিত জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২

সারাদেশে বন্যা দুর্গত এলাকায় দ্রুত সরকারি ত্রাণ পাঠানোর দাবি জানিয়েছে কমিউনিস্ট পার্টি-(মার্কসবাদী)

নিজস্ব প্রতিনিধি ঃ / ১৮২ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

সারাদেশে বন্যা দুর্গত এলাকায় দ্রুত সরকারি ত্রাণ পাঠানোর দাবি জানিয়েছে কমিউনিস্ট পার্টি-(মার্কসবাদী)

চট্টগ্রাম, কক্সবাজারসহ সারাদেশের বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বন্যাদুর্গত এলাকায় দ্রুত সরকারি ত্রাণ সহযোগিতার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড এম এ সামাদ। আজ ১১ জুলাই, ২০২৬ এক গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে চট্টগ্রাম, কক্সবাজারসহ সারাদেশের বন্যা পরিস্থিতিতে তিনি উদ্বেগ প্রকাশ করে বন্যাদুর্গত এলাকায় দ্রুত সরকারি ত্রাণ সহযোগিতার দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, “কয়েকদিনের অতি ভারী বৃষ্টি ও নদ নদীর পানি বাড়ায় চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়ার প্রত্যন্ত অঞ্চল, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ঘরবাড়ি ও জমির ফসল পানিতে তলিয়ে গিয়েছে, ১০ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে এবং বন্যাদুর্গত এলাকায় খাবার ও খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গত কয়েকদিনে কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম জেলায় পাহাড় ধসের ঘটনায় অন্তত ৩৯ জনের মৃত্যুর তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দুইদিন ভারী বৃষ্টি অব্যাহত থাকলে নদনদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরো অবনতি ও পাহাড় ধস বাড়তে পারে। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ হতে বন্যাদুর্গত এলাকায় সরকারি ত্রাণ তৎপরতা খুব সীমিত। আমরা সরকারের কাছে অবিলম্বে বন্যা কবলিত এলাকাকে ‘দুর্গত এলাকা’ ঘোষণা করে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ কার্যক্রম চালানোর দাবি জানাচ্ছি।”

একই সাথে আমরা সারাদেশের জনগণকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। তিনি সারাদেশের দলীয় নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives