বিদ্যমান জ্বালানী সমস্যা এবং কৃষকের সার সংকটের জন্য দায়ী ইউনুস গং দের বাণিজ্য চুক্তি
অদ্য ২৪-০৯-২০২৬ইং, সকাল ১১ ঘটিকায় গণতান্ত্রিক বাম ঐক্য’র কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের ৩ দিন আগে ইউনুস গংদের স্বাক্ষরিত অসম বাণিজ্য চুক্তির কারণেই জ্বালানী সমস্যা ও কৃষকের সার সংকট তৈরী হয়েছে। এই কারণে ড. ইউনুসের অন্তর্বর্তী সরকারের অসম বানিজ্য বাতিল করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ।
গনতান্ত্রিক বাম ঐক্য’র সমন্বয়কারী ও বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমরেড ডাক্তার সামছুল আলম, সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক মজদুর পার্টি আমানতউল্লাহ আমান, মহাসচিব, প্রগতিশীল গনতান্ত্রিক, দল-পিডিপি, কমরেড খাঁন মোহাম্মদ নুরে আলম- সাধারণ সম্পাদক, বাংলাদেশের সাম্যবাদী দল( এমএল), পলিটব্যুরো সদস্য মোঃ শাহজালাল মোল্লা পলাশ,পলিটব্যুরো সদস্য, মোঃ দীন ইসলাম, পিডিপি’র যুগ্ম মহাসচিব, ফরহাদ রেজা , দপ্তর সম্পাদক মোঃ জুয়েল আকন সহ জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।







