মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত
এসময়ঃ মুক্তিযুদ্ধ ও সমাজ সেবায় অবদানের জন্যে নিউইয়র্কের হিন্দু সম্প্রদায় শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যায় কুইন্সে মুক্তিযোদ্ধা ৮৬ বছর বয়স্ক অবিনাশ আচার্য্য এবং ৮৩ বছর বয়স্ক সমাজ সেবক সুশীল সাহা-কে সম্বর্ধনা দিয়েছে। এতে সভাপতিত্ব করেন ডাক্তার ভোলানাথ বণিক। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশী হিন্দু সম্প্রদায়, নিউইয়র্ক। শুরুতে গীতা পাঠ করেন শ্রীনিত্যনন্দ কিশোর দাস প্রভু। সভাপতি ও সম্বর্ধিতদের ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেন সুবর্ণা সেনগুপ্ত, সুলেখা পাল, ও রিনা সাহা। অবিনাশ আচার্য্য ও সুশীল সাহাকে ক্রেষ্ট প্রদান করেন ড. দ্বিজেন ভট্টাচার্য্য ও অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত।
আলপনা গুহ ও সুমিত্রা সেন দু’জনকে দু’টি শাল পরিয়ে দেন্। শীতাংশু গুহ তিনজনকে তাঁর সদ্য প্রকাশিত বই, ‘বাংলাদেশ: এক্সটিনসন অফ হিন্দুজ ইন গ্লোবাল কন্টেস্ট’ বইটি উপহার দেন্। এরপর অতিথিত্রয় প্রদীপ প্রজ্জ্বলন করেন এবং সবাই সমবেত কণ্ঠে ‘আগুনের পরশ মনি–’ গানটি পরিবেশন করেন। অবিনাশ আচার্য্য ও সুশীল সাহাকে কংগ্রেশনাল প্রক্লেমেশন উপহার দেন এবং সেটি পড়ে শোনান ড. দিলীপ নাথ ও দীপা নাথ। শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সুভাষ কুমার সাহা ও অর্ধেন্দ্র কিশোর বিশ্বাস।
মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ইংরেজীতে তাঁর জীবনের আলেখ্য তুলে ধরেন, বিশেষত: মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকার কথা দর্শকদের বর্ণনা করেন। দর্শক-শ্রোতা পিনপতন নিস্তব্ধতায় তাঁর বক্তব্য শুনেন। সমাজ সেবক সুশীল সাহা তার বক্তব্যে সমাজসেবা, রাজনীতি, ব্যক্তিগত জীবনের বহু ঘটনা তুলে ধরেন। সম্বর্ধিত বিশিষ্ট্য ব্যক্তিদ্বয় এ সময়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন, তাঁরা বারবার অয়োজকদের ধন্যবাদ জানান। নিউইয়র্কে এধরণের ঘটনা এ প্রথম, উপস্থিত সবাই এটিকে স্বাগত জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, ৮০-উর্দ্ধ ২জন মানুষকে সম্মানিত করে আমরা ধন্য, এবং এটি সমাজে তাদের অবদানের স্বীকৃতি। অনুষ্ঠানে ২জন আলোকিত মানুষের সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করা হয় যাতে তাঁরা সমাজের জন্যে আরো কাজ করতে পারেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক্তার প্রভাত দাস, চন্দন সেনগুপ্ত, নবেন্দু দত্ত, ড: দ্বিজেন ভট্টাচার্য্য, বিষ্ণু গোপ, রিনা সাহা, দীপিল নাথ, রামদাস ঘরামী, অঞ্জন ভট্টাচার্য্য, পরেশ সাহা, কৃষেন্দু রুদ্র প্রমুখ। অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া থেকে টেলিফোনে শুভেচ্ছা জানান ত্রিপুরা ও মেঘালয়ের সাবেক গভর্নর ড. তথাগত রায়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সঞ্জিত ঘোষ, বিশ্বজিৎ চক্রবর্তী, অসীম সাহা, পার্থ সাহা, নিতাই পাল, ডাঃ টমাস দুলু রায়, গোপন সাহা, পিনাকী তালুকদার, শুক্লা ভৌমিক, বুল্বুল ভৌমিক, শিবু পোদ্দার, শিবু শর্মা, ধ্রুব চক্রবর্তী, পরিমল, ঝুমুর ভট্টাচার্য্য, দীনেশ মজুমদার, সুমি ও সুজন, সুমিত্রা সেন, গণেশ ভৌমিক, রঞ্জন ভট্টাচার্য্য, অনিন্দিতা ভট্টাচার্য্য, সুকান্ত দাস টুটুল, প্রদীপ কুন্ডু, আশীষ পাল, আশীষ রায়, জয়দেব গাইন, শক্তি গুপ্ত, ইন্দ্রজিৎ সরকার, রণেশ চক্রবর্তী, অনুপ কুমার, ও ড. চন্দন সরকার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিতাংশু গুহ। নৈশ ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস-বিজ্ঞপ্তি। ২৭শে সেপ্টেম্বর ২০২৬।







