শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা থেকে মুক্তি পেলেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার শখের’ যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাঁটা, যুক্তরাষ্ট্রের সামনে উপায় কি? পূর্ব চীনের উপকূলে তৃতীয়বার আঘাত হানল টাইফুন ‘সাউতেল’ বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০ হাজার ৮০৫ জন মিসাইল হামলায় ইরানে বিয়েবাড়িতে প্রাণহানি, তদন্ত করছে যুক্তরাষ্ট্র: ভ্যান্স ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির ১ হাজার ৪ মিলিয়ন ডলারের অর্থায়ন ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ

পূর্ব চীনের উপকূলে তৃতীয়বার আঘাত হানল টাইফুন ‘সাউতেল’

নিজস্ব প্রতিনিধি / ১ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের উপকূলে তৃতীয়বারের মতো আঘাত হেনেছে চলতি বছরের ১৮তম টাইফুন ‘সাউতেল’। বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করে।

প্রাদেশিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে ফুচিয়ানের চাংচৌ শহরের চাংপু কাউন্টির উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করে টাইফুনটি। এ সময় এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটার।

এর আগে গত ২৮ আগস্ট পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের উপকূলে দুবার আঘাত হানে ‘সাউতেল’। পরে এটি ফুচিয়ানের দিকে অগ্রসর হয়ে তৃতীয়বারের মতো স্থলভাগে আঘাত হানে।

টাইফুনের প্রভাবে ফুচিয়ানসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত ও দমকা বাতাসের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

সূত্র: জিনহুয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives