মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য সব স্কুল কলেজের গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ করা গভীর ষড়যন্ত্রের ফল- অভিভাবক ঐক্য ফোরাম খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান ‘যুব ক্যাব চবি’র উদ্যোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকা ক্যাম্পাস ক্লিন ইনিসিয়াটিভ উদযাপিত স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি কমাতে নগরে গণপরিবহণ ও সাইকেলে যাতায়াতের সুযোগ সৃষ্টির আহ্বান নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সম মজুরী নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ে নারী সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ বিরোধিতা করে থাকলে,তাঁকেই কেন সম্মানসূচক ডি-লিট উপাধি দিয়েছিল বিশ্ববিদ্যালয়?

মামলা থেকে মুক্তি পেলেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার

নিজস্ব প্রতিনিধি / ৯৩ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

সম্মতি ছাড়া যৌন ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় খালাস পেয়েছেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার রাউল আসেন্সিও। বৃহস্পতিবার স্পেনের গ্রান কানারিয়া দ্বীপপুঞ্জের একটি আদালত তাকে অভিযোগ থেকে মুক্তি দেন।

আদালতে ভুক্তভোগীরা আসামিদের ক্ষমা করে দেওয়ার কথা জানানোর পর প্রসিকিউটররা আসেন্সিওর বিরুদ্ধে থাকা অভিযোগ প্রত্যাহার করে নেন। এরপর তার খালাসের পথ তৈরি হয়।

তিন বছর আগে দুই কিশোরীর (যাদের একজন অপ্রাপ্তবয়স্ক) যৌন ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে রিয়াল মাদ্রিদের যুব দলের সাবেক তিন ফুটবলারের বিরুদ্ধে। ওই তিনজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে শর্তসাপেক্ষে তাদের সাজা স্থগিত রাখা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা নতুন কোনো অপরাধ না করলে কারাদণ্ড কার্যকর হবে না।

এই ঘটনায় আসেন্সিওর বিরুদ্ধে ভিডিও ধারণের অভিযোগ ছিল না; তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল ভিডিওটি ছড়িয়ে দেওয়ার।

মামলা থেকে মুক্তির এক দিন আগে অবশ্য অন্য একটি ঘটনায় শাস্তি পেয়েছেন ২৩ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে তাকে ১৪ হাজার ৪০০ ইউরো জরিমানা করা হয়েছে। পাশাপাশি আট মাসের জন্য গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিয়ো জানিয়েছেন, আসেন্সিওর বিরুদ্ধে ক্লাবের পক্ষ থেকে তদন্ত চলছে। তবে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দলের পরিকল্পনার অংশ হিসেবেই রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives