বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পথশিশুদের মাঝে খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ যুক্তরাষ্ট্রে শিশুদের নাগরিকত্বে নতুন শর্তের প্রস্তাব এসসিও সম্মেলনে মোদির ছবি কেটে বাদ দিলেন শাহবাজ চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস ইসলাম মেডিকেল হলের শুভ উদ্বোধন ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে আর্থিক প্রণোদনাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন রাঙ্গামাটিতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ বছরের শেষে আইডিয়াল স্কুল এন্ড কলেজে নতুন শিক্ষার্থী ভর্তি বিরত রাখার দাবী

এসসিও সম্মেলনে মোদির ছবি কেটে বাদ দিলেন শাহবাজ

নিজস্ব প্রতিনিধি / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৬তম শীর্ষ সম্মেলনে তোলা একটি দলগত ছবি সম্পাদনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কয়েকজন বিশ্বনেতাকে বাদ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়। এ ঘটনায় কূটনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত এই সম্মেলনে অধিবেশন শুরুর আগে সদস্য ও পর্যবেক্ষক দেশগুলোর নেতারা নিয়মমাফিক একটি দলগত ছবিতে অংশ নেন।

শাহবাজ শরিফের কার্যালয় থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী কেন্দ্রে দাঁড়িয়ে আছেন। তাঁর আশপাশে চীন, রাশিয়া, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানরা রয়েছেন।

তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরবর্তী সময়ে একই অনুষ্ঠানের মূল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি স্পষ্ট হয়। মূল ছবিতে দেখা যায়, শাহবাজ শরিফ ডান দিক থেকে চতুর্থ স্থানে দাঁড়িয়ে ছিলেন। তাঁর দুই পাশে নরেন্দ্র মোদিসহ আরও পাঁচজন বিশ্বনেতা ছিলেন, যাদের ছবি প্রকাশিত ছবিতে ক্রপ করে বাদ দেওয়া হয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে বিশকেকে অনুষ্ঠিত এবারের ২৬তম সম্মেলনে ১০টি সদস্য রাষ্ট্র ছাড়াও ১৫টি অংশীদার ও দুটি পর্যবেক্ষক দেশ অংশগ্রহণ করে।

সূত্রঃ এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives