বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পথশিশুদের মাঝে খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ যুক্তরাষ্ট্রে শিশুদের নাগরিকত্বে নতুন শর্তের প্রস্তাব এসসিও সম্মেলনে মোদির ছবি কেটে বাদ দিলেন শাহবাজ চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস ইসলাম মেডিকেল হলের শুভ উদ্বোধন ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে আর্থিক প্রণোদনাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন রাঙ্গামাটিতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ বছরের শেষে আইডিয়াল স্কুল এন্ড কলেজে নতুন শিক্ষার্থী ভর্তি বিরত রাখার দাবী

বছরের শেষে আইডিয়াল স্কুল এন্ড কলেজে নতুন শিক্ষার্থী ভর্তি বিরত রাখার দাবী

নিজস্ব প্রতিনিধিঃ / ১১ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

আদালতের কাঁধে বন্দুক রেখে চলমান শিক্ষাবর্ষের সেপ্টেম্বর মাসে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নতুন শিক্ষার্থী ভর্তি করানো থেকে বিরত রাখার দাবি জানিয়েছেন ২০০৭ সালে নিবন্ধনকৃত সংগঠন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আইডিয়াল স্কুলের আজীবন দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু এবং আইডিয়াল অভিভাবক ফোরামের আহবায়ক আ স ম আলমগীর।

আজ বুধবার এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বিগত ৩/৪ বছর যাবত ভর্তি বানিজ্যের একটি সিন্ডিকেট সরকারি নীতিমালায় অনুযায়ী শতকরা ৫ ভাগ সহোদর কোটার বাহিরে মহামান্য হাইকোর্টে রীট করে সহোদর কোটায় শিক্ষার্থী ভর্তি করানোর আদেশের নিয়ে ভর্তি বানিজ্য করে আসছে। স্কুলের সব শিক্ষার্থীর সহোদরদেরকে ভর্তি করালে বাহিরের কোন ছাএ ছাএীদের জন্য আসন খালি থাকে না। শিক্ষাবর্ষের শেষভাগে বার্ষিক পরীক্ষার আগে আগে আদালতের আদেশে ছাএ ছাএী ভর্তি করালে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে এবং সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা যথাযথ সময়ে স্কুলের সিলেবাস সম্পন্ন করতে পারে না। ফলে ক্লাসে ফেলের সংখ্যা বৃদ্ধি পায় ও সামগ্রিক ভাবে শিক্ষার মানের অবনতি ঘটে।

শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়ন ও সুনাম রক্ষার্থে সরকারি নীতিমালার আলোকের বাহিরে ভবিষ্যতে সব ধরনের ভর্তি বানিজ্য বন্ধ করার জন্যই বর্তমান শিক্ষা বর্ষের শেষে বার্ষিক পরীক্ষার আগে নতুন শিক্ষার্থী ভর্তি করানো থেকে বিরত রাখতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ জানান এবং এ বিষয়ে শিক্ষা মন্ত্রী ও শিক্ষা সচিব মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন নেতৃদ্বয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives