রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল  হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত কর-সামাজিক প্রতিরোধ কমিটি সার ডিলারশিপ আবেদনের চূড়ান্ত তালিকায় একজন খুনী আসামীর নাম থাকা নিয়ে এলাকাবাসীর উদ্বেগ

জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের আমরণ অনশন অব্যাহত, অসুস্থ ১০-১২ জন।

হোসনে আরা হীরা / ১২৮ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

জাতীয়করণের দাবিতে টানা ২৭ দিন অবস্থান কর্মসূচি এবং ৮ দিন ধরে কাফনের কাপড় পরে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। বুধবার (১৭ মে ২০২৬) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে সংগঠনের নেতারা এ তথ্য জানান।
সংকট ও দাবিনামা:

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয় শিক্ষক ঐক্যফ্রন্টের মহাসচিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল হান্নান জানান, দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি তাদের সাথে যোগাযোগ করেননি। অনশনরত শিক্ষকদের মধ্যে অন্তত ১০-১২ জন শিক্ষক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং ২৫-২৬ জন ঢাকা মেডিকেল কলেজ ও পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিক্ষকদের অভিযোগ, দীর্ঘ ৬ মাস আগে সরকার ঘোষণা দিলেও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণের প্রক্রিয়া বাস্তবায়িত হয়নি। তারা জানান, ১৯৯৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের ৫০০ টাকা ভাতার আওতায় আনলেও পরবর্তীকালে জাতীয়করণের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ ২০১৩ সালে ২৬,১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও ইবতেদায়ি মাদ্রাসার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।

কর্মসূচি:

সরকারের পক্ষ থেকে দাবি পূরণের কোনো আশ্বাস না মেলায় শিক্ষক নেতারা কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন:

পদযাত্রা ও ঘেরাও আজ বুধবার বেলা ১১টায় কাফনের কাপড় পরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা ও ঘেরাও কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অব্যাহত অনশন: দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জাতীয় বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নিশ্চিতসহ মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives