সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের আহ্বায়ক কমিটি ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা আদভিকার শুভ জন্মদিন মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় বিসিআরএসের তীব্র নিন্দা দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে দারিদ্র্য ও বৈষম্য অবসানে সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি শিক্ষায় বৈষম্য নিরসন প্রত্যাশী জোট গঠনের লক্ষ্যে আলোচনা সভা ‘জনগণের সেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’-দীপেন দেওয়ান ৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা

বিশ্বজিৎ মন্ডল,ঢাকা: / ৩১ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় কমিটিতে ১নং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, দেশবাসী এবং চালক-শ্রমিক সমাজের প্রতি গভীর কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত ১নং সাংগঠনিক সম্পাদক।

এক যৌথ বিবৃতির মাধ্যমে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও ‘রাখাল রাজা’ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ‘আপসহীন নেত্রী’ মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে আগামীর বাংলাদেশের রূপকার ও জাতীয়তাবাদী শক্তির আশ্রয়স্থল তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মিস্টার বাদশা-ভাসানী, কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীসহ সকল স্তরের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। এছাড়া নেত্রকোনা সদর-বারহাট্টা আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হকসহ নেত্রকোনা জেলার সকল সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্যদের এবং সর্বস্তরের চালক-শ্রমিক ভাইদের প্রতি রক্তিম শুভেচ্ছা ও সংগ্রামী সালাম জানান।

নিজের অনুভূতি ও ভবিষ্যৎ পথচলা প্রকাশ করে নবনির্বাচিত ১নং সাংগঠনিক সম্পাদক বলেন, “মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া প্রকাশ করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সততা, নিষ্ঠা ও বিশ্বাসের সাথে পালন করতে পারি, সেজন্য আমি দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া এবং সহযোগিতা চাই। তারেক রহমান সাহেবের বিশ্বাস ও ভরসা বজায় রেখে শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং নতুন সরকারের হাতকে শক্তিশালী করতে আমি বদ্ধপরিকর।”

সংগঠনের সকল চালক ও শ্রমিকদের উদ্দেশ্যে বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একটি মানবিক সরকার, এই সরকার আপনাদের সরকার। চালক ও শ্রমিকদের স্বার্থে সরকার যেসব আইন ও নীতিমালা প্রণয়ন করবে, তা সবাইকে অনুশাসন ও শ্রদ্ধার সাথে মেনে চলতে হবে। এই মানবিক সরকারকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব।”

বিবৃতিতে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তারেক রহমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে সংগঠনের অগ্রযাত্রাকে বেগবান করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives