রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল  হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত কর-সামাজিক প্রতিরোধ কমিটি সার ডিলারশিপ আবেদনের চূড়ান্ত তালিকায় একজন খুনী আসামীর নাম থাকা নিয়ে এলাকাবাসীর উদ্বেগ

কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিনিধিঃ / ২ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের হরিনারায়ণপুর মহাশ্মশানে একদল দুষ্কৃতকারী শ্মশান প্রাঙ্গণে পিকনিক আয়োজনের নামে গরুর মাংস রান্না ও তা ভক্ষণ এবং শ্মশানের চিতা ও বিভিন্ন সমাধির ওপর জুতা পায়ে দাঁড়িয়ে ছবি তোলার ঘটনা ঘটেছে। যা ইতোমধ্যে বিভিন্ন পত্র-পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

ঐক্য পরিষদ এক বিবৃতিতে বলেছে, শ্মশান হিন্দু ধর্মাবলম্বীদের অন্ত্যেষ্টিক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত একটি পবিত্র স্থান। হিন্দু ধর্মীয় উপাসনাস্থল, শ্মশান, সমাধি বা ধর্মীয়ভাবে সম্পৃক্ত স্থানে উগ্রবাদীদের এহেন ঘৃণ্য কর্মকাণ্ড হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মর্যাদার প্রতি চরম অবমাননা। ঐক্য পরিষদ আরো বলেছে যে, কোনো ধর্মীয় সম্প্রদায়ের পবিত্র স্থানকে অবমাননা, উপহাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঐক্য পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে, ‘ধর্মীয় স্বাধীনতা ও প্রত্যেক নাগরিকের ধর্মীয় মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।’

ঐক্য পরিষদ ছবি ও ভিডিওতে থাকা ব্যক্তিদের সনাক্ত করে অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্যে সরকার, প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছে। একই সাথে দেশের সকল ধর্মীয় উপাসনালয়, শ্মশান, সমাধিস্থল, ধর্মীয়ভাবে সম্পৃক্ত সকল স্থানের নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives