পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন
ঢাকা: রাজধানীতে মাদরাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর মক্তব শাখার উদ্যোগে সামাজিক ও মানবিক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে রয়েছে এলাকার মৃত ব্যক্তিদের বিনামূল্যে শেষ গোসলের ব্যবস্থা এবং সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ এশা পুরাব ঢাকার শাহাজাদা মিয়া লেনে মাদরাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব কার্যক্রমের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী বায়রাত মিয়া,এসময় উপস্থিত ছিলেন। হাজী করিম,হাজী মোহাম্মদ আলী, কোতোয়ালি থানার বিএনপির আহবায়ক আনোয়ারুল আজিম, বাদামতলীর ফল সমিতির সভাপতি হাজী সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী, গনি মিয়া,ফাতেমা খাতুন জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী রহমত উল্লাহ, মজিবর মিয়া, নাজের চৌধুরী, তাজের চৌধুরী,বাবুল, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহ সভাপতি মো, মোস্তাফিজুর রহমান মোস্তাক শ্যামল,আনছার, নাজু, মাইনু উদ্দিন, জাহেদ,মন্টু,ফায়সাল চৌধুরী, রাজিব চৌধুরী, সুমন, বিশাল চৌধুরী, রাব্বি চৌধুরী প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার কোনো ব্যক্তি মারা গেলে তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে শেষ গোসলের ব্যবস্থা করা হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে অসহায় ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের মানুষের কল্যাণে এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানটি আয়োজন করে শাহজাদা মিয়া লেন এলাকাবাসী।







