রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’—মাহাবুব হোসেন ‘সাম্প্রদায়িক উস্কানী প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করি’-এই প্রতিপাদ্যের আলোকে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি স্পুটনিকফেস্টে মহাকাশবিজ্ঞান নিয়ে আগ্রহী বাংলাদেশের শিক্ষার্থীরা সংঘাতময় বিশ্বে গান্ধীর অহিংসার দর্শন আরও প্রাসঙ্গিক সত্য ও অহিংসার শক্তিতে শান্তিপূর্ণ সমাজ গড়ার আহ্বান যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার চুক্তি হয়েছিল, বাস্তবায়ন হয়নি—হিরাঝিল শ্রমিকদের প্রশ্ন ‘ন্যায্য অধিকার পাব কোথায়?’

আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’—মাহাবুব হোসেন

বিশ্বজিৎ মন্ডল,ঢাকা: / ১৫ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’—মাহাবুব হোসেন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজেকে ঘিরে প্রকাশিত বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন। তাঁর দাবি, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। যাচাই-বাছাই ছাড়া বিভিন্ন অভিযোগে তাঁর নাম জড়িয়ে তাঁকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মাহাবুব হোসেন বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের আদর্শ ও নীতিতে বিশ্বাস করে রাজনীতি করে আসছি। রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছি। রাজনীতি করতে গিয়ে বহু মামলার আসামি হয়েছি, বারবার কারাবরণও করেছি। দলের দুঃসময়ে রাজপথে ছিলাম। অথচ আজ আমাকে ঘিরে নানা ধরনের অভিযোগ তুলে আমার রাজনৈতিক পরিচয় ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। আমি এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাই।”

সম্প্রতি সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির মামলায় মোক্তার হোসেনের গ্রেপ্তারের ঘটনায় প্রকাশিত একটি প্রতিবেদনে মাহাবুব হোসেনের নাম উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজি, ঝুট ব্যবসা এবং ল্যান্ডিং স্টেশন নিয়ন্ত্রণের মতো অভিযোগ তুলে ধরা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে মাহাবুব হোসেন বলেন, “কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলেই প্রমাণ ছাড়া অন্য কাউকে সেই অভিযোগের সঙ্গে জড়িয়ে দেওয়া কিংবা অপরাধী হিসেবে উপস্থাপন করা উচিত নয়। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ প্রচার করা হচ্ছে, সেগুলোর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা হোক। তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকৃত সত্য সামনে আসুক—এটাই আমার প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “আমি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছি। রাজনৈতিক কারণে মামলা ও কারাবরণের অভিজ্ঞতাও রয়েছে। আমার রাজনৈতিক অতীত ও সাংগঠনিক পরিচয় সবার জানা। সেই পরিচয়কে প্রশ্নবিদ্ধ করতে কিংবা ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে হেয় করতে কেউ যদি উদ্দেশ্যমূলক প্রচারণা চালায়, তা অত্যন্ত দুঃখজনক। আমি চাই, কোনো গোষ্ঠীর স্বার্থে নয়, সত্য ও ন্যায়ের ভিত্তিতে আমার বিষয়ে মূল্যায়ন করা হোক।”

মাদক কারবার, চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও ল্যান্ডিং স্টেশন নিয়ন্ত্রণের অভিযোগ প্রসঙ্গে মাহাবুব হোসেনের বক্তব্য, তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই করা উচিত। তিনি বলেন, “আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করুক। তথ্য-প্রমাণের ভিত্তিতে যে সিদ্ধান্ত আসবে, সেটিকে আমি সম্মান করি। কিন্তু যাচাই না করে অভিযোগ প্রচার করে কাউকে সামাজিকভাবে হেয় করা কিংবা রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।”

মাহাবুব হোসেনের দাবি, তাঁর বক্তব্য গ্রহণ না করে একপক্ষীয়ভাবে সংবাদ প্রকাশ করা হলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। এ কারণে গণমাধ্যমের প্রতি তাঁর আহ্বান, কোনো অভিযোগ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া এবং তথ্যের সত্যতা যাচাই করা হোক।
তিনি আরও বলেন, “রাজনীতি আমার কাছে আদর্শ ও মানুষের পাশে দাঁড়ানোর জায়গা। দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছি। তারপরও দলের আদর্শ ধারণ করে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি। আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যদি কেউ আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে, তাহলে আমি তার প্রতিবাদ জানাই। আমি চাই, সত্য প্রকাশিত হোক এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন যাচাইহীন অভিযোগের কারণে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত না হন।”

মাহাবুব হোসেন তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, তথ্য-প্রমাণের যথাযথ যাচাই এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তাঁর রাজনৈতিক পরিচয়, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম এবং বক্তব্য বিবেচনায় নিয়ে বিষয়টি মূল্যায়নের অনুরোধ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives