সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল 

বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডকে সমর্থনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর !

নিজস্ব সংবাদদাতা : / ১৭৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডকে সমর্থনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর !

 বিশ্বকাপ ফুটবলে নিজের পছন্দের দলের নাম সরাসরি না জানালেও ইংল্যান্ডের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদের এক প্রশ্নের জবাবে তিনি এমন ইঙ্গিত দেন। প্রধানমন্ত্রীর কাছে সুমন মাহমুদের প্রশ্ন ছিল- বিশ্বকাপ ফুটবল চলছে, এই বিশ্বকাপের জোয়ারে বাংলাদেশও ভাসছে। আপনি কোন দেশকে সমর্থন করেন? উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি জবাব না দিয়ে বলেন, ‘আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম, বুঝতেই তো পারছেন।’ পরে সুমন মাহমুদকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বলেন, ‘আপনি আপনার উত্তর পেয়েছেন তো?’ ২০০৮ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সাথে নিয়ে লন্ডনে যান তারেক রহমান। সেখানে দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি সপরিবারে স্বদেশে ফিরে আসেন। গত ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের। প্রথম ম্যাচে অংশ নেয় সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। সবচেয়ে বড় এই ৩৯ দিনের টুর্নামেন্টে এবার রেকর্ড ৪৮টি দল অংশ নিচ্ছে। আগামী ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনালের মাধ্যমে বিশ্বকাপের পর্দা নামবে। আগামী ১৮ জুন রাত ২টায় গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives