সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল 

জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম

নিজস্ব প্রতিনিধিঃ / ৩ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

গণফোরাম এর ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা.মো.মিজানুর রহমান এক যৌথ বিবৃতিতে “জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ” কার্যালয়ে গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার অনুষ্ঠিত প্রতিনিধি পরিষদের সভা চলাকালে পুলিশ কর্তৃক নেতাকর্মীদের হয়রানি ও গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, জাসদের রাজনৈতিক কার্যক্রম সরকার বা আদালত কর্তৃক নিষিদ্ধ নয়। এছাড়া জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠানের ব্যাপারে ডিএমপি কমিশনার বরাবর পূর্বেই লিখিতভাবে জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে একটি রাজনৈতিক দলের অফিসে সরকারি দল কর্তৃক মব সৃষ্টি ও পুলিশ কর্তৃক নেতাকর্মীদের গণগ্রেফতার দেশে গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী।

গণঅভ্যুত্থানের পর বর্তমানে দেশে একটি নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে। সভা সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি পালন করা জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। পতিত স্বৈরাচারের ট‍্যাগ লাগিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া হলে দেশে ন‍্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার বিঘ্নিত হবে।

নেতৃদ্বয় আরো বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কারো বিরুদ্ধে আদালত কর্তৃক অভিযোগ থাকলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে কিন্তু ঢালাওভাবে গ্রেফতার গণতান্ত্রিক রাষ্ট্রে কাম‍্য নয়।

নেতৃদ্বয় অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives