শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
মানবাধিকার সংস্থায় অভিযোগ, তদন্তে ঝিনাইগাতীতে চেয়ারম্যান মইনুর রশীদ চৌধুরী প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য সব স্কুল কলেজের গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ করা গভীর ষড়যন্ত্রের ফল- অভিভাবক ঐক্য ফোরাম খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান ‘যুব ক্যাব চবি’র উদ্যোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকা ক্যাম্পাস ক্লিন ইনিসিয়াটিভ উদযাপিত স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি কমাতে নগরে গণপরিবহণ ও সাইকেলে যাতায়াতের সুযোগ সৃষ্টির আহ্বান নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সম মজুরী নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী

৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ / ১১২ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আজ ১৫ই সেপ্টেম্বর ২০২৬ রোজ মঙ্গলবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ’৯০ এর গণঅভ্যুত্থানে সর্বদলীয় ছাত্র ঐক্যের কিংবদন্তী ছাত্রনেতা শফি আহমেদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের ৩ জুন প্রখ্যাত এই ছাত্রনেতা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার উত্তরার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন ’৯০ এর সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম কেন্দ্রীয় নেতা বাংলাদেশ ছাত্রলীগ-জাসদের তৎকালীন সভাপতি এবং বর্তমান বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। সভা সঞ্চালনা করেন ’৯০ এর সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম নেতা রাজু আহমেদ। শফি আহমেদের উপর শোক প্রস্তাব উত্থাপন করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতা সালেহ আহমেদ। অনুষ্ঠানের শুরুতে শফি আহমেদ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শফি আহমেদের স্মরণ সভায় উপস্থিত থেকে আরো আলোচনা করেন ’৮২-’৯০ এর সামরিক স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যথাক্রমে, বর্তমান ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আসাদউল্লাহ তারেক, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আবুল হোসাইন, জাগপা নেতা আসাদুর রহমান খাঁন, ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, বাংলাদেশ ছাত্রকেন্দ্রের সাবেক সাধারণ সম্পাদক সেলিম মুজাহিদ, ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাদাকাত হোসেন খাঁন বাবুল, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য অশোক ধর, বাংলাদেশ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশীদ, জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান—এর ভাতিজি ব্যারিস্টার ফারাহ খাঁন, গণফোরামের কেন্দ্রীয় নেতা লতিফুল বারী জসিম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান মাসুম, বাংলাদেশ ছাত্রলীগ (বাংলাদেশ জাসদ) এর সভাপতি গৌতম শীল প্রমুখ।

সভাপতির ভাষণে নাজমুল হক প্রধান বলেন, শফি আহমেদ বাংলা, বাঙ্গালী জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই রাজনীতি আর সারাজীবন অন্যায়ের প্রতিবাদ ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন।

নেতৃবৃন্দ শফি আহমেদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives