মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সম মজুরী নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ে নারী সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ বিরোধিতা করে থাকলে,তাঁকেই কেন সম্মানসূচক ডি-লিট উপাধি দিয়েছিল বিশ্ববিদ্যালয়? আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্য দীর্ঘায়িত করার অপচেষ্টার প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’—মাহাবুব হোসেন ‘সাম্প্রদায়িক উস্কানী প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করি’-এই প্রতিপাদ্যের আলোকে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত পরিষদকে বিএনপির সংবর্ধনা ছন্দ সেন চাকমা ​বিশেষ প্রতিনিধি, রাঙামাটি

Reporter Name / ১৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দিয়েছে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ঢাকা থেকে রাঙামাটিতে পৌঁছালে পরিষদের চেয়ারম্যানসহ ১৫ সদস্যকে এ সংবর্ধনা দেওয়া হয়।

দুপুরের দিকে নবগঠিত পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের নেতৃত্বে সদস্যরা রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় পৌঁছান। সেখানে হাজারো নেতাকর্মী ফুল ছিটিয়ে ও তোড়া দিয়ে তাঁদের বরণ করে নেন। পরবর্তীতে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়া থেকে রাঙামাটি শহর পর্যন্ত সড়কের দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপির নেতাকর্মীরা নতুন পরিষদকে উষ্ণ অভ্যর্থনা জানান।

রাঙামাটিতে পৌঁছে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন নতুন চেয়ারম্যান দীপন তালুকদার। এর পর বিকেলের দিকে পরিষদের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নতুন চেয়ারম্যান ও সদস্যরা।

সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান দীপন তালুকদার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী ও প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দীপন তালুকদার বলেন, “বিএনপি ও জেলা পরিষদ ঐক্যবদ্ধভাবে পার্বত্য অঞ্চলের সব সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানে কাজ করবে।” এ সময় তিনি জেলার সার্বিক উন্নয়নে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

​প্রসঙ্গত, গত ২০ আগস্ট পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ও সদস্য মনোনয়ন দেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives