বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলায় মাইকিং ও সতর্কবার্তা জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের আমরণ অনশন অব্যাহত, অসুস্থ ১০-১২ জন। জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জ চাঞ্চল্যকর শিশু তাবাচ্ছুম হত্যা  সাড়ে তিন মাসেই বিচারকার্য শুরু  বুধবার থেকে সাক্ষ্যগ্রহণ ! লাইভ ভিডিওর অভিযোগে সরেজমিনে তদন্তে প্রতিমন্ত্রী রাজিব আহসান, কাজের মান বজায় রাখতে কঠোর নির্দেশনা । বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডকে সমর্থনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর ! নব গঠিত মাতামুহুরীতে নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর লাশ উদ্ধার, এলাকায় শোকের ছায়া ! চোর পলাশকে ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা। রাশিয়া দিবস উপলক্ষে রাশিয়ান হাউস ইন ঢাকায় সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও আন্তর্জাতিক কনসার্টের আয়োজন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় জনাব খলিলুর রহমানকে আলজেরিয়ার অভিনন্দন

জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের আমরণ অনশন অব্যাহত, অসুস্থ ১০-১২ জন।

হোসনে আরা হীরা / ৩ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

জাতীয়করণের দাবিতে টানা ২৭ দিন অবস্থান কর্মসূচি এবং ৮ দিন ধরে কাফনের কাপড় পরে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। বুধবার (১৭ মে ২০২৬) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে সংগঠনের নেতারা এ তথ্য জানান।
সংকট ও দাবিনামা:

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয় শিক্ষক ঐক্যফ্রন্টের মহাসচিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল হান্নান জানান, দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি তাদের সাথে যোগাযোগ করেননি। অনশনরত শিক্ষকদের মধ্যে অন্তত ১০-১২ জন শিক্ষক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং ২৫-২৬ জন ঢাকা মেডিকেল কলেজ ও পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিক্ষকদের অভিযোগ, দীর্ঘ ৬ মাস আগে সরকার ঘোষণা দিলেও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণের প্রক্রিয়া বাস্তবায়িত হয়নি। তারা জানান, ১৯৯৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের ৫০০ টাকা ভাতার আওতায় আনলেও পরবর্তীকালে জাতীয়করণের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ ২০১৩ সালে ২৬,১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও ইবতেদায়ি মাদ্রাসার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।

কর্মসূচি:

সরকারের পক্ষ থেকে দাবি পূরণের কোনো আশ্বাস না মেলায় শিক্ষক নেতারা কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন:

পদযাত্রা ও ঘেরাও আজ বুধবার বেলা ১১টায় কাফনের কাপড় পরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা ও ঘেরাও কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অব্যাহত অনশন: দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জাতীয় বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নিশ্চিতসহ মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives