বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আউটসোর্সিং প্রথা বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ! আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবসে ‘সৃষ্টি’র উদ্যোগে ১০ নারী উদ্যোক্তাকে সংবর্ধনা ও সাফল্যগাথা প্রকাশ বেতাগী হাইস্কুলের দুই প্রাক্তন কৃতি শিক্ষার্থীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়ে সীমাহীন নৈরাজ্য: এপিএস ছোটনের গোপন ‘তদবির সিন্ডিকেট’ ও ঘুষ বাণিজ্যে ধ্বংসের মুখে স্বাস্থ্য খাত আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 মানবাধিকার সংস্থায় অভিযোগ, তদন্তে ঝিনাইগাতীতে চেয়ারম্যান মইনুর রশীদ চৌধুরী

চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম-ঢাকা’র নির্বাচন সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

নিজস্ব প্রতিনিধি : / ৪৪০ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম-ঢাকা’র নির্বাচন
সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা (সিজেএফডি)। সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় ডেইলি টাইমস অব বাংলাদেশের চিফ নিউজ এডিটর মো: ফেরদাউস মোবারক সভাপতি এবং বাংলাভিশনের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সহ-সভাপতি নির্বাচিত হন দৈনিক আমাদের সময়ের ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম। তাদের নেতৃত্বে ২০২৬-২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

গত ৮ জুলাই বুধবার রাজধানীর একটি রেস্তোরাঁয় এজিএম ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকায় বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের রায়ে গঠিত হয় নতুন কমিটি। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি ও দৈনিক খবরের কাগজের সিটি এডিটর আব্দুল্লাহ আল মামুন। নির্বাচন পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি ও লাইফ টিভির সম্পাদক আনোয়ার হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের ইস্টার্ন নিউ মেক্সিকো ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক মুহা. খাদিমুল ইসলাম।

সভায় সিজেএফডি’র নতুন কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিতন হয়েছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার মেসবাহুল হক, সাংগঠনিক সম্পাদক হয়েছে দৈনিক ভোরের কাগজের কাান্ট্রি এডিটর (অনলাইন) মীম ওবাইদুল্লাহ, অর্থ সম্পাদক দৈনিক খবরের কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক বাংলাদেশ কন্ঠ এর সিনিয়র রিপোর্টার তাসকিনা ইয়াসমিন এবং প্রচার-প্রকাশনা ও গবেষণা সম্পাদক হন মুহূর্ত নিউজের সম্পাদক শাহানাত হোসেন মাসুম।
১৫ সদস্যের কমিটিতে সাত কার্যনির্বাহী সদস্য হয়েছেন: প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হক, বিদায়ী সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম, খবরের কাগজের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলম, মানবজমিনের সিনিয়র রিপোর্টার মো. আল আমিন, নক্শী ডট টিভির সম্পাদক মো. মামুনুর রশিদ এবং একাত্তর টেলিভিশনের রিপোর্টার সৈয়দ রাশিদুল হাসান।

অনুষ্ঠানে নির্বাচিত ও বিদায়ী কমিটির নেতৃবৃন্দ সিজেএফডি’র সার্বিক কার্যক্রম আরও গঠনমূলক ও বেগবান করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেইসাথে সদস্যদের পেশাগত কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন-সম্ভাবনাকে জাতীয় পরিসরে তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, ঢাকার কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও জেলার অধিকার প্রতিষ্ঠার বিষয়টি জাতীয় পরিসরে তুলে ধরার প্রত্যয়ে ২০১৪ সালের ১৮ জুন চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্টস ফোরাম, ঢাকা প্রতিষ্ঠিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives