শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শরতের কেংড়াছড়ি: মাঠপর্যায়ের কাজের ফাঁকে শুভ্র কাশের মেলা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ ২০২৬’-এ বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য দেশীয় গণমাধ্যমে এআই: সম্ভাবনার দ্বারে দাঁড়িয়ে তথ্য যাচাইয়ের নতুন চ্যালেঞ্জ ট্টগ্রামে লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ও নৌ-যান শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা বিচারিক প্রতিকার বনাম বিধিমালার অপব্যাখ্যা: ৮৫ নির্বাচন কর্মকর্তার রায় ও সুপ্রিম কোর্টের সাংবিধানিক শ্রেষ্ঠত্ব সেপ্টেম্বর ২০২৬-এ ২৫২ নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার: মহিলা পরিষদ নারী ও শিশুদের ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের দাবী জানাচ্ছো সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন (CSWC) পিরোজপুর ভান্ডারিয়ায় চাঁদার টাকা না পেয়ে কুপিয়ে যুবক আহত করার অভিযোগ প্রবীণদের সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা : লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজা, নেত্তনাহু এবং মামদানী

নারীদের জন্য বিশেষ বাস: ঢাকার সঙ্গে চট্টগ্রামকেও বেছে নিলেন প্রধানমন্ত্রী

এসময় ডেস্ক ঃ / ১১০ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নারীদের জন্য বিশেষ বাস: ঢাকার সঙ্গে চট্টগ্রামকেও বেছে নিলেন প্রধানমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের জন্য ‘বিশেষ বাস’ সার্ভিস চালু হতে হচ্ছে আগামীকাল (মঙ্গলবার)। এই বিশেষ উদ্যোগটি বাস্তবায়নের প্রথম পদক্ষেপে রাজধানী ঢাকার পাশপাশি চট্টগ্রামকেও বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামীকাল চট্টগ্রামেও যাত্রা শুরু করবে ‘বিশেষ মহিলা বাস’। কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় দুটি বাস দিয়ে এই সার্ভিসের উদ্বোধন করা হবে। বাসগুলো কালুরঘাট বেতার কেন্দ্র এলাকা থেকে নগরীর ফ্রি পোর্ট-পতেঙ্গা এলাকা পর্যন্ত চলাচল করবে।

চট্টগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ জন্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। বিষয়টি নিশ্চিত করে তিনি আজ বাসসকে বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশে নারীদের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্য করার লক্ষ্যে বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে।

তিনি আরো জানান, শুরুতে রাজধানী ঢাকায় এই বাস সার্ভিস চালুর হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ বিবেচনায় চট্টগ্রামকেও বেছে নিয়েছেন। তিনি চট্টগ্রামের জন্যও দুটি বাস বরাদ্দ করেছেন, সেগুলো আগামীকাল থেকে চলাচল শুরু করবে। সকাল ১০টায় বাসগুলো উদ্বোধন করা হবে। চট্টগ্রামকে এগিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এই সংসদ সদস্য।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন বাসসকে বলেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চট্টগ্রামেও চালু হচ্ছে। আগামীকাল মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এতে জেলা প্রশাসক মহোদয়সহ বিআরটিসি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।’

আগামীকাল সকাল ১০টায় সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

বিআরটিসি সূত্র জানায়, গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবেও দায়িত্ব পালন করবেন নারীরা। তাদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। উদ্বোধনের পর নির্ধারিত রুটে এসব বাস চলাচল করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives