রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী ! কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি মানবাধিকার কর্মী রঞ্জন কর্মকারের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেশের জন্য অশনিসংকেত আউটসোর্সিং কর্মচারীদের ৭ দফা দাবিতে ২২ আগস্ট শাহবাগে মানববন্ধন ইন্স্যুরেন্স খাতের অর্থ আত্মসাৎকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি গণতন্ত্রের আলোকবর্তিকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া: জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা !

নিজস্ব প্রতিনিধি / ১৫ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা !

জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে ১৪ আগস্ট শুক্রবার আয়োজন করা হয় কাওয়ালী সন্ধ্যা। অনুষ্ঠানে প্রাণজুড়ানো কাওয়ালী পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় কাওয়ালী ও সুফি সংগীত শিল্পী সমীর কাওয়াল এবং সৈয়দ সাজ্জাদ হোসেন আরমান ও তাঁদের দল। ‘আলী আলী মওলা আলী,পর্দা হ্যায় পর্দা’আমার দেহ মন বলেনবী নবী’ ইশ্কে নবী দিল মে পয়দা কারো’দমাদম মাস্কা লান্দর’খাজাবাবা খাজা বাবা মারহাবা মারহাবাইত্যাদি উর্দ  হিন্দি ও বাংলা কাওয়ালী দর্শক-শ্রোতাদের মোহিত করে। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

উদ্বোধন ঘোষণা করেন ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ। বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপ কমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় মনোজ্ঞ অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টায় শুরু হয়। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি, সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী  উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, সদস্য আবদুল হাই শিকদার,  সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, মাসুমুর রহমান খলিলী, এ কে এম মহসীন এবং জাহিদুল ইসলাম রনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives