শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্য মন্ত্রণালয়ে সীমাহীন নৈরাজ্য: এপিএস ছোটনের গোপন ‘তদবির সিন্ডিকেট’ ও ঘুষ বাণিজ্যে ধ্বংসের মুখে স্বাস্থ্য খাত আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 মানবাধিকার সংস্থায় অভিযোগ, তদন্তে ঝিনাইগাতীতে চেয়ারম্যান মইনুর রশীদ চৌধুরী প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু

কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি

সোহেল রানা : / ১৫৩ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি

পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন মাগুরা জেলা শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে। আজ ১৫ আগষ্ট ২০২৬ ইং সকাল ১১.টায় উক্ত কর্মসূচিতে কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান পরিবেশবিদ বাপ্পি সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ কামরুল ইসলাম,  ইঞ্জিনিয়ার এমডি শিপন মিয়া।

প্রধান অতিথি তার অনুভূতিতে বলেন, মুসলিম ঐতিহ্য ও শিশুতোষ কবি কাজী কাদের নওয়াজের বাড়ির আঙিনায় আজ বৃক্ষরোপন করতে পেরে সত্যিই আনন্দিত। বর্তমানে সরকার বাড়িটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে স্বীকৃতি দেওয়ায় নিয়মিত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত কবির বাড়ি। নিয়মিত আমাদের সংগঠন পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরি ও বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সমাজের সচেতন মানুষ নিয়মিত বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করলে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে আগামী প্রজন্মকে রক্ষা করা সম্ভব।

বিশেষ অতিথি মোঃ সাইফুল্লাহ বলেন, বিগত সময়ে আমাদের উপজেলা সবুজে ঘেরা থাকলেও বর্তমান সময়ে নির্বিচারে বৃক্ষ কর্তন করা হচ্ছে। অবৈধ ইট বাটা পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে সাধারণ জনগণকে। সবুজ আন্দোলন বেশ কয়েক বছর ধরে আমাদের জেলাতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে আসছে আজকের এই উদ্যোগকে শ্রীপুর উপজেলাবাসীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি।

বৃক্ষরোপন কর্মসূচিতে দেশীয় প্রজাতির কৃষ্ণচূড়া, কামরাঙা, শিমুল, পেয়ারা, জলপাই গাছ লাগানো হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সদস্য মোঃ তরিকুল ইসলাম, সোহরাব হোসেন, আবুল কালাম আজাদসহ শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives