সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাইক রাইড শেয়ারিংয়ের আয়ে ঢাবি শিক্ষার্থীর ফর্ম ফিলাপের অর্থ দিলেন ছাত্রদল নেতা কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জাহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন রংপুরে একই পরিবারের ৪ সদস্য হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ রূপনগরে বরাদ্দকৃত প্লট ও সরকারি সম্পত্তি অবৈধ দখলের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবিতে সংবাদ সম্মেলন কক্সবাজারে ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালান কারবারি আটক রংপুরে একই পরিবারের ৪ সদস্য হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ধর্ম প্রতিমন্ত্রীকে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন

কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

মোঃ ফয়সাল শেখ : / ৬ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
বিশিষ্ট সাহিত্যিক, কবি ও লেখক লায়ন মোঃ গনি মিয়া বাবুল ‘কবি আল মুজাহিদী স্মৃতি পদক -২০২৬’ এ ভূষিত হয়েছেন। ২৩ আগস্ট (রবিবার) বিকেলে ঢাকার তোপখানা রোডস্থ এশিয়া হোটেল এন্ড রিসোর্টে ভিন্নমাত্রা প্রকাশনীর চেয়ারম্যান কবি মাসুম বিল্লাহ আনুষ্ঠানিকভাবে তাকে এই পদক প্রদান করেন। উল্লেখ্য যে, ভিন্নমাত্রা লেখক সম্মেলন ও কবি আল মুজাহিদী স্মৃতি পদক ২০২৬ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গত ১৫ আগস্ট (শনিবার) বাংলা একাডেমির কবি আল মাহমুদ মিলনায়তনে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিন্নমাত্রা  প্রকাশনীর উপদেষ্টা লেখক ও গবেষক ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ অনুষ্ঠানের উদ্বোক ছিলেন  সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত। প্রধান অতিথি ছিলেন  ঢাকা স্পেশালাইস্ট হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এসএম জাহাঙ্গীর হোসেন ও বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর, অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম। এই অনুষ্ঠানে বর্ষসেরা লেখক ও শ্রেষ্ঠ সাহিত্য সংগঠক হিসেবে লায়ন মোঃ গনি মিয়া বাবুল-কে ‘কবি আল মুজাহিদী স্মৃতিপদক ২০২৬‘ আনুষ্ঠানিকভাবে প্রদান করার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত লায়ন মোঃ গনি মিয়া বাবুল অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। কাজেই আজ ২৩ আগস্ট (রবিবার) তাঁকে উক্ত সম্মাননা পদক প্রদান করা হয়।
উল্লেখ্য যে, লায়ন মোঃ গনি মিয়া বাবুল ৮০’র দশক থেকে জাতীয় সংবাদপত্রসহ বিভিন্ন গণমাধ্যমে কবিতা, ছড়া, প্রবন্ধ ও কলাম লিখে ইতিমধ্যে যথেষ্ট পরিচিতি লাভ করেছেন। তার প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য ছোটদের শিক্ষামূলক ছড়া ও গল্প, শুভ্রতা চলে গেছে নীড়ে, একটি কবিতা, ভালোবাসতে বাসতে, সিডর বিধ্বস্ত বকুলতলা, নীলজলে প্রেম, একটি বক্তৃতার পংক্তিমালা, নবম শ্রেণীর কৃষি শিক্ষা সহায়ক বই, কিছু কথা, কৃষি ডিপ্লোমা ভর্তি সহায়ক বই উল্লেখযোগ্য। লায়ন মোঃ গনি মিয়া বাবুল ১৯৭১ সালের ৬ মে গাজীপুর জেলার শ্রীপুরের টেপিরবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন এর ঔরসে ও মহীয়সী নারী আয়েশা খাতুন এর গর্ভের গৌরবান্বিত সন্তান তিনি। তাঁর নিজ এলাকায় তিনি মসজিদ, মাদ্রাসা, স্কুলকলেজ, শিশু গণশিক্ষা কেন্দ্র, পাঠাগার প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।তিনি ১৯৮৭ সাল থেকে সাংবাদিকতার সাথে সংশ্লিষ্ট রয়েছেন। সংবাদপত্র ও সংবাদকর্মীদের পৃষ্ঠপোষকতায় তার রয়েছে বিশেষ অবদান। তিনি গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা, গাজীপুর প্রেসক্লাবের অন্যতম দাতা সদস্য, জাতীয় সাংবাদিক সংস্থার সাথে তিনি ১৯৯৩ সাল থেকে সক্রিয়ভাবে সংশ্লিষ্ট হয়েছেন। তিনি এই সংস্থার কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা, কেন্দ্রীয় কার্যকরী সভাপতি, স্থায়ী পরিষদ চেয়ারম্যান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন সময়ে প্রশংসার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি নিরাপদ নিউজের যুগ্ম সম্পাদক, বাংলাদেশ সংবাদ এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। নিরাপদ সড়ক চাই (নিসচা) এর যুগ্মমহাসচিব হিসেবে তিনি দীর্ঘদিন যাবত প্রশংসার সাথে স্বীয় দায়িত্ব পালন করছেন। তিনি কবি সংসদ বাংলাদেশ-এর সাথে প্রায় ২৬ বছর যাবত নিরলসভাবে কাজ করে আসছেন। তিনি ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত কবি সংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান এবং ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি কবি সংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি পদে স্বীয় দায়িত্ব প্রশংসার সাথে পালন করেছেন। পরবর্তীতে ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত তিনি কবি সংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২৫ সালে দ্বিতীয় বারেরমতো কবিসংসদ বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। লেখক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তিনি সমাজসেবায় বিশেষ অবদান রাখায় লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল কর্তৃক প্রদত্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেলভিন জোন ফেলো- এমজেএফ সম্মাননা পদকসহ শ্রেষ্ঠ সংগঠক হিসেবে দুই শতাধিক সম্মাননা পদকে ভূষিত হয়েছেন। শিক্ষা বিস্তারে তার রয়েছে বিশেষ অবদান। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে সমাজ উন্নয়নে কাজ করার পাশাপাশি অসহায় মানুষের সহায়তায় তিনি নিরলসভাবে কাজ করে আসছেন। তিনি উক্ত সম্মাননা পদকে ভূষিত হওয়ায় বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives