রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি হয়েছিল, বাস্তবায়ন হয়নি—হিরাঝিল শ্রমিকদের প্রশ্ন ‘ন্যায্য অধিকার পাব কোথায়?’ সৌর বিদ্যুৎ ও ডেঙ্গু প্রতিরোধে নীতি-নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান এলজিইডি’র বরগুনা জেলা মুক্তি যোদ্ধা সংসদের সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার ! রাশিয়ার সাইবেরিয়ায় প্লেগে নারীর মৃত্যু: আঞ্চলিক কর্মকর্তা তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক শরতের কেংড়াছড়ি: মাঠপর্যায়ের কাজের ফাঁকে শুভ্র কাশের মেলা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ ২০২৬’-এ বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য দেশীয় গণমাধ্যমে এআই: সম্ভাবনার দ্বারে দাঁড়িয়ে তথ্য যাচাইয়ের নতুন চ্যালেঞ্জ

চুক্তি হয়েছিল, বাস্তবায়ন হয়নি—হিরাঝিল শ্রমিকদের প্রশ্ন ‘ন্যায্য অধিকার পাব কোথায়?’

নিজস্ব প্রতিনিধিঃ / ৮ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

চুক্তি হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি—এমন অভিযোগ তুলে শ্রম অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন হিরাঝিল হোটেলের শ্রমিকরা। একই সঙ্গে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল, আইনগত পাওনা পরিশোধ এবং শ্রমিকদের ওপর হামলা ও হুমকির অভিযোগ তদন্ত করে দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

শনিবার (৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে হিরাঝিল হোটেল শ্রমিক সংগ্রাম কমিটির আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগ্রাম কমিটির সদস্য বাবুল হোসেন। সভাপতিত্ব করেন সংগঠনের নেতা ও হিরাঝিল হোটেলের প্রবীণ শ্রমিক আলমগীর হোসেন।

শ্রমিকদের বক্তব্য অনুযায়ী, গত ১২ এপ্রিল মতিঝিল থানার মধ্যস্থতায় মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের একটি চুক্তি সম্পাদিত হয়। এতে নিম্নতম মজুরির গেজেট বাস্তবায়ন, পরিচয়পত্র ও নিয়োগপত্র প্রদানসহ শ্রম আইন অনুযায়ী বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল।

তবে শ্রমিকদের অভিযোগ, চুক্তি বাস্তবায়নের পরিবর্তে গত ২০ সেপ্টেম্বর রাতে তাদের কর্মস্থল থেকে বের করে দেওয়া হয়। ওই সময় বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

এরপর থেকে ১৩ দিন ধরে অনেক শ্রমিক কর্মহীন অবস্থায় ঢাকার বিভিন্ন ফুটপাতে অবস্থান করছেন বলে জানান তারা। তাদের অভিযোগ, আন্দোলন থেকে সরে দাঁড়াতে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং কয়েকজনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা শ্রম দপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে স্মারকলিপি দেওয়া হলেও শ্রমিকদের অভিযোগের কার্যকর সমাধান হয়নি।

তারা বলেন, শ্রম আইন অনুযায়ী মালিক-শ্রমিকের মধ্যে সম্পাদিত চুক্তি কার্যকর করার ব্যবস্থা করা হলে বর্তমান সংকটের সমাধান সম্ভব। এজন্য তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত কর্মস্থলে যোগদানের সুযোগ দাবি করেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি ও চুক্তিতে স্বাক্ষরকারী সংগঠনের প্রতিনিধি মোহাম্মদ ইয়াসিন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শ্রমিক প্রতিনিধি আক্তারুজ্জামান খান, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক প্রকাশ দত্ত, সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং মতিঝিল কমিটির আহ্বায়ক আব্দুর রহিম শেখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে কেবল আলোচনা নয়, সম্পাদিত চুক্তির বাস্তবায়নও জরুরি। তারা অবিলম্বে শ্রমিকদের কাজে পুনর্বহাল এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলন থেকে শ্রমিকরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকের শ্রমে প্রতিষ্ঠান ও অর্থনীতি সমৃদ্ধ হয়। তাই আইন অনুযায়ী শ্রমিকের অধিকার নিশ্চিত করে তাদের কর্মস্থলে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives