মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি স্পুটনিকফেস্টে মহাকাশবিজ্ঞান নিয়ে আগ্রহী বাংলাদেশের শিক্ষার্থীরা সংঘাতময় বিশ্বে গান্ধীর অহিংসার দর্শন আরও প্রাসঙ্গিক সত্য ও অহিংসার শক্তিতে শান্তিপূর্ণ সমাজ গড়ার আহ্বান যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার চুক্তি হয়েছিল, বাস্তবায়ন হয়নি—হিরাঝিল শ্রমিকদের প্রশ্ন ‘ন্যায্য অধিকার পাব কোথায়?’ সৌর বিদ্যুৎ ও ডেঙ্গু প্রতিরোধে নীতি-নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান এলজিইডি’র বরগুনা জেলা মুক্তি যোদ্ধা সংসদের সমাবেশ অনুষ্ঠিত

ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

এসময় ডেস্ক: / ৬ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান সফরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।  আজ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ।এর আগে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩০ রানে হারিয়েছিল স্বাগতিক পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে।  ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান করে বাংলাদেশ।দলের হয়ে সাদিয়া ইসলাম সর্বোচ্চ ৩৯, নিশিতা আক্তার নিশি ২৬ ও সাদিয়া আক্তার ১৮ রান করেন।  শ্রীলংকার হয়ে চামোদি হেরাথ ও আসেনি থালাগুন ২টি করে উইকেট নেন।  ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বলে জয় পায় শ্রীলংকা। ২০ ওভারে ৬ উইকেটে ১২০ রান করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন সানজানা কাভিনদি ডি সিলভা।  বল হাতে বাংলাদেশের নিশি ২টি এবং ফারজানা ইয়াসমিন ও আফরিন মিম ১টি করে উইকেট নেন।  আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে আবারও পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives