শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবসে ‘সৃষ্টি’র উদ্যোগে ১০ নারী উদ্যোক্তাকে সংবর্ধনা ও সাফল্যগাথা প্রকাশ বেতাগী হাইস্কুলের দুই প্রাক্তন কৃতি শিক্ষার্থীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়ে সীমাহীন নৈরাজ্য: এপিএস ছোটনের গোপন ‘তদবির সিন্ডিকেট’ ও ঘুষ বাণিজ্যে ধ্বংসের মুখে স্বাস্থ্য খাত আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 মানবাধিকার সংস্থায় অভিযোগ, তদন্তে ঝিনাইগাতীতে চেয়ারম্যান মইনুর রশীদ চৌধুরী প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবসে ‘সৃষ্টি’র উদ্যোগে ১০ নারী উদ্যোক্তাকে সংবর্ধনা ও সাফল্যগাথা প্রকাশ

বিশ্বজিৎ মন্ডল,ঢাকা: / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

  • আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবসে ‘সৃষ্টি’র উদ্যোগে ১০ নারী উদ্যোক্তাকে সংবর্ধনা ও সাফল্যগাথা প্রকাশ

    প্রতিপাদ্য: “She Leads, She Builds, She Inspires”

    ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬: নারী উদ্যোক্তাদের স্বীকৃতি প্রদান, তাঁদের সাফল্যের গল্প তুলে ধরা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা জোরদার করার প্রত্যয়ে রাজধানীর বনানীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস ২০২৬।বৃহস্পতিবার বিকেল ৩টায় মানবিক উন্নয়ন প্রচেষ্টা (সৃষ্টি)-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন খাতের নারী উদ্যোক্তা, সমাজকর্মী, সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “She Leads, She Builds, She Inspires”।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবিক উন্নয়ন প্রচেষ্টা (সৃষ্টি)-এর চেয়ারম্যান ড. অশোক গুপ্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মো. মোর্তাজুল করিম (বদরু)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৃষ্টির মহাসচিব সুলতান মাহমুদ এবং সহ-সভাপতি মানিক কুমার সেন।নারী উদ্যোক্তা উন্নয়নে ড. অশোক গুপ্তের আহ্বান সভাপতির বক্তব্যে ড. অশোক গুপ্ত বলেন, নারীকে শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডের অংশীদার হিসেবে নয়, বরং দেশের অর্থনীতি ও সমাজ পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। একজন নারী উদ্যোক্তার সফলতা একটি পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চল পর্যন্ত অসংখ্য সম্ভাবনাময় নারী রয়েছেন, যাঁদের মধ্যে উদ্যোক্তা হওয়ার যোগ্যতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি রয়েছে। তাঁদের এগিয়ে নিতে সহজ শর্তে অর্থায়ন, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, বাজারসংযোগ এবং দেশি-বিদেশি বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি।তিনি আরও বলেন, সৃষ্টির লক্ষ্য হচ্ছে নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং নারী উদ্যোক্তাদের জাতীয় ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযুক্ত করার জন্য একটি কার্যকর সহযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করা।নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় সম্মিলিত সহযোগিতার গুরুত্বপ্রধান অতিথি খোন্দকার মো. মোর্তাজুল করিম (বদরু) তাঁর বক্তব্যে নারী উদ্যোক্তাদের উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে উদ্যোক্তাবান্ধব পরিবেশ, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ করা প্রয়োজন।বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, নারী উদ্যোক্তাদের পণ্য ও সেবার মানোন্নয়ন, ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং এবং বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি করতে পারলে দেশের অর্থনীতিতে তাঁদের অবদান আরও বৃদ্ধি পাবে।১০ নারী উদ্যোক্তার সংগ্রাম ও সাফল্যের গল্প

    অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন খাতের ১০ জন নারী উদ্যোক্তার নিজ নিজ উদ্যোগ, সংগ্রাম, অভিজ্ঞতা ও সাফল্যের গল্প উপস্থাপন। তাঁরা হলেন—

    ১. সাবিনা ইয়াসমিন — ফার্মাসিস্ট, প্রশিক্ষণপ্রাপ্ত শেফ ও বেকারি-পেস্ট্রি উদ্যোক্তা; স্বত্বাধিকারী, Savar Uddokta Hub ও Naba Food House।

    ২. লিপি আক্তার — স্বত্বাধিকারী, Prokriti Handcrafts।

     ৩. জ্যানি থেলমা বারই — স্বত্বাধিকারী, Achla।

    ৪. শামীমা হোসেন — উদ্যোক্তা, পঞ্চবতী রান্নাঘর।

    ৫. মাহরুবা খান — উদ্যোক্তা, Anjum’s Family Food।

৬. ইরিন আক্তার পান্না — উদ্যোক্তা, Decors’ Gallery।

৭. পায়েল আক্তার নূপুর — উদ্যোক্তা, Nupur Enterprise।

৮. কামরুন নাহার — উদ্যোক্তা, Saraf Garments Accessories।

৯. খালেদা পারভীন বেনু — স্বত্বাধিকারী, Anupum Fashion।

১০. শাহরিন তাসনিম মুন — উদ্যোক্তা ও সংগঠক, Moon Jubo Mohila Kolyan Sangstha।

উদ্যোক্তারা তাঁদের ব্যবসা শুরুর প্রেক্ষাপট, আর্থিক ও সামাজিক প্রতিবন্ধকতা, প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা এবং সফলতার পেছনের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁদের বক্তব্য উপস্থিত নারী উদ্যোক্তা ও নতুন উদ্যোগ গ্রহণে আগ্রহী নারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে।সৃষ্টির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা অনুষ্ঠানে মানবিক উন্নয়ন প্রচেষ্টা (সৃষ্টি)-এর পক্ষ থেকে নারী উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত সহযোগিতা কাঠামো গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। এর আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, উদ্যোক্তা সৃষ্টি, পণ্যের বাজার সম্প্রসারণ, ডিজিটাল ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও নেটওয়ার্কিং জোরদার করার পরিকল্পনার কথা তুলে ধরা হয়।সৃষ্টির পক্ষ থেকে জানানো হয়, নারীর আত্মনির্ভরশীলতা, সামাজিক মর্যাদা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।অনুষ্ঠানের মূল বার্তা ছিল—নারীর ক্ষমতায়ন শুধু নারীর উন্নয়ন নয়; এটি পরিবার, সমাজ এবং জাতীয় অর্থনীতির টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। অতিথি, নারী উদ্যোক্তা, সংগঠক ও সংশ্লিষ্ট সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আয়োজনে: মানবিক উন্নয়ন প্রচেষ্টা (সৃষ্টি)

মিডিয়া সহযোগিতায়: SMG TV ও SMG News


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives