মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য সব স্কুল কলেজের গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ করা গভীর ষড়যন্ত্রের ফল- অভিভাবক ঐক্য ফোরাম খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান ‘যুব ক্যাব চবি’র উদ্যোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকা ক্যাম্পাস ক্লিন ইনিসিয়াটিভ উদযাপিত স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি কমাতে নগরে গণপরিবহণ ও সাইকেলে যাতায়াতের সুযোগ সৃষ্টির আহ্বান নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সম মজুরী নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত

ফরহাদ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিজস্ব প্রতিনিধি / ৯৪ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বেকার মুক্তি কর্মসংস্থান আন্দোলনের মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সংগঠক ফরহাদ হোসেনকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বেকার মুক্তি কর্মসংস্থান আন্দোলন।

গত ৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় নিজ বাসা থেকে বের হওয়ার পর কয়েকজন ব্যক্তি পিছন থেকে ফরহাদ হোসেনকে ঝাপটে ধরে তাঁর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
ফরহাদ হোসেন গত ৮ সেপ্টেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সাভারে পুলিশ হত্যার বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন।

এই নৃশংস ও লোমহর্ষক হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। আমরা এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারী ও জড়িতদের শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives