রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি হয়েছিল, বাস্তবায়ন হয়নি—হিরাঝিল শ্রমিকদের প্রশ্ন ‘ন্যায্য অধিকার পাব কোথায়?’ সৌর বিদ্যুৎ ও ডেঙ্গু প্রতিরোধে নীতি-নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান এলজিইডি’র বরগুনা জেলা মুক্তি যোদ্ধা সংসদের সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার ! রাশিয়ার সাইবেরিয়ায় প্লেগে নারীর মৃত্যু: আঞ্চলিক কর্মকর্তা তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক শরতের কেংড়াছড়ি: মাঠপর্যায়ের কাজের ফাঁকে শুভ্র কাশের মেলা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ ২০২৬’-এ বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য দেশীয় গণমাধ্যমে এআই: সম্ভাবনার দ্বারে দাঁড়িয়ে তথ্য যাচাইয়ের নতুন চ্যালেঞ্জ

রাশিয়ার সাইবেরিয়ায় প্লেগে নারীর মৃত্যু: আঞ্চলিক কর্মকর্তা

এসময় ডেস্ক: / ৫ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

রাশিয়ার সাইবেরিয়ায় প্লেগে নারীর মৃত্যু: আঞ্চলিক কর্মকর্তা

রাশিয়ার প্রত্যন্ত সাইবেরীয় অঞ্চল ইরকুটস্কে  প্লেগে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। এদিকে রাশিয়ার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওই নারীর সংস্পর্শে আসা কয়েক ডজন মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মৃত ওই নারীর নাম দরিয়া শিপিলোভা। তার বয়স ২৮ বছর এবং তিনি পেশায় একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান ছিলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। পিপল অব বৈকাল’ নামের সংবাদমাধ্যমটি জানিয়েছে, শিপিলোভা ইরকুটস্ক অ্যান্টি-প্লেগ ইনস্টিটিউটে কাজ করতেন। একটি পরীক্ষার নল ভেঙে যাওয়ার পর সেখান থেকেই তিনি ফুসফুসের প্লেগে (নিউমোনিক প্লেগ) আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।ওই সংবাদমাধ্যম আরও জানিয়েছে, শিপিলোভার সংস্পর্শে আসতে পারেন—এমন প্রায় ২০০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। একই সঙ্গে এএফপি এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।এর আগে রাশিয়ার বুরিয়াতিয়া অঞ্চলের গভর্নর আলেক্সেই সিডেনভ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছিলেন, প্রতিবেশী ইরকুটস্ক অঞ্চলের এক নারী ‘প্লেগে মারা গেছেন’।প্লেগ একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ। এর একটি ধরন হলো নিউমোনিক প্লেগ, যা ফুসফুসে সংক্রমণ ঘটায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, নিউমোনিক প্লেগ অত্যন্ত সংক্রামক এবং দ্রুত চিকিৎসা শুরু না হলে এটি প্রাণঘাতী হতে পারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives