শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতা গণআক্রমণ থেকে লক্ষ্যভিত্তিক নির্যাতনে রূপান্তরিত হয়েছে নতুন রাষ্ট্রপতি : জুলাই অভ্যুত্থান প্রজন্মের প্রত্যাশা ই-সিগারেট নিষিদ্ধের সিদ্ধান্তে ইতিবাচক ফল : আইনগত শূন্যতায় বাড়ছে কিশোরদের ব্যবহার নারী ও শিশুর নিরাপত্তা: নীরবতা ভেঙে চাই এখনই পদক্ষেপ অবস্থান কর্মসূচিতে উত্তাল বিজয় রাকিন সিটি: রাকিনের ১৬ বছরের জঘন্য প্রতারণা ,অত্যাচার, অনাচারের বিরুদ্ধে গণ-বিস্ফোরণ রেলের অন্দর মহলে কি চলছে? মঞ্চস্থ হলো শ্রুতিঘরেরর নতুন আবৃত্তি প্রযোজনা – “রবীন্দ্রনাথের বাঁশি” চাটখিলের মোহাম্মদপুর দরগা বাজার ব্রীজে বিশাল গর্ত: জরুরি সংস্কারের দাবিতে আনিস আহমেদ হানিফের পরিদর্শন টেকসই উন্নয়নের জন্য সুশাসন, জবাবদিহিতা ও দুর্নীতি নিয়ন্ত্রণ অপরিহার্য : লায়ন মোঃ গনি মিয়া বাবুল ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য দাবির আন্দোলন ঘিরে অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ

চাটখিলের মোহাম্মদপুর দরগা বাজার ব্রীজে বিশাল গর্ত: জরুরি সংস্কারের দাবিতে আনিস আহমেদ হানিফের পরিদর্শন

‎ফরহাদ হোসেন / ৩২ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর দরগা বাজার অভিমুখী ব্রীজটি এখন স্থানীয় জনসাধারণের জন্য চরম ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারহীন থাকা এই ব্রীজটির ঠিক মাঝখানে সাম্প্রতিক টানা বৃষ্টির কারণে একটি বিশাল ও গভীর গর্তের সৃষ্টি হয়েছে। যেকোনো মুহূর্তে ব্রীজটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় আজ ব্রীজটি পরিদর্শনে যান মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনিস আহমেদ হানিফ।

‎গত (৩০ জুলাই) সরেজমিনে ব্রীজটি পরিদর্শনকালে আনিস আহমেদ হানিফ স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং ব্রীজটির বিপজ্জনক পরিস্থিতি স্বচক্ষে দেখেন। এই সময় তিনি ব্রীজটির বর্তমান বেহাল দশায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এলাকাবাসীর জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জরুরি ভিত্তিতে ব্রীজটি সংস্কারের জোর দাবি জানান।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, এই ব্রীজটি দিয়ে প্রতিদিন মোহাম্মদপুর দরগা বাজারের ব্যবসায়ী, পথচারী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ ও শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে। সাম্প্রতিক বৃষ্টির পানির তোড়ে ব্রীজের মাঝখানের একাংশ দেবে গিয়ে বিশাল গর্ত তৈরি হওয়ায় যান চলাচল এখন সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

‎ব্রীজটির এই বেহাল দশা দীর্ঘদিনের হলেও তা সংস্কারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। গর্তটি বৃষ্টির পানিতে মরণফাঁদ হয়ে থাকায় রাতে কিংবা দিনে যাতায়াত করতে গিয়ে চরম ঝুঁকিতে পড়ছেন চালক ও আরোহীরা। ব্রীজটি সম্পূর্ণ ভেঙে পড়লে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে।

‎বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই জরুরি ভিত্তিতে ব্রীজটি সংস্কার করে যাতায়াত ব্যবস্থা সচল করার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আনিস আহমেদ হানিফ ও স্থানীয় সর্বসাধারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives