শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
‘জনগণের সেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’-দীপেন দেওয়ান ৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কাজী নজরুল ইসলামকে উদযাপন: সংস্কৃতি, সাহিত্য ও বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের এক অনন্য সন্ধ্যা ঢামেক ছাত্রদলের সোনালী ফসল মামুন শিবলীর বিরুদ্ধে অপপ্রচার বনাম অবিচল দ্বায়িত্বশীলতা আগামীর বরিশাল বিভাগ : সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত শিল্পকলায় পাণ্ডুলিপি পাঠমঞ্চের তৃতীয় আসরে পাণ্ডুলিপি পাঠ করেন দেশবরেণ্য নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা। সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (SAAB)-এর সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন ফরহাদ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইক-এর যাত্রা শুরু

জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবাগত নেতৃবৃন্দকে অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি / ৬৮ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবাগত নেতৃবৃন্দকে অভিনন্দন
বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী শীর্ষ সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকা’-এর ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে জয়লাভ করায় হবিগঞ্জের কৃতি সন্তান দেশের স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদারসহ বিজয়ী সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন হবিগঞ্জের বিভিন্ন অঙ্গনের নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে তাঁরা বলেন, বিপুল জনসমর্থন ও মর্যাদাপূর্ণ এই বিজয় সিলেটবাসীর প্রতি আপনাদের দীর্ঘদিনের নিষ্ঠা, সামাজিক দায়বদ্ধতা এবং সুদৃঢ় নেতৃত্বের ওপর সাধারণ সদস্যদের অগাধ আস্থারই প্রতিফলন। আমরা বিশ্বাস করি, আপনাদের দক্ষ ও সুচিন্তিত দিকনির্দেশনায় জালালাবাদ অ্যাসোসিয়েশন তার গতিশীলতা, আধুনিকায়ন ও কল্যাণের এ যাত্রাকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে।
নেতৃত্বের এই নতুন অধ্যায়ে আমরা  আশা প্রকাশ করছি  অ্যাসোসিয়েশনের কার্যক্রম, সামাজিক মেলবন্ধন গতিশীলতা পাবে এবং বিশেষভাবে বৃহত্তর সিলেটের সংকটপন্ন পরিবেশ-প্রতিবেশ, নদী-নালা, পাহাড়-টিলা এবং অন্যান্য প্রাণবৈচিত্র্য রক্ষায় আপনাদের অর্জিত অভিজ্ঞতা, মূল্যবান সময় ও মেধাকে সর্বোচ্চ শক্তিতে কাজে লাগাবেন।
সিলেটের সুরমা-কুশিয়ারা, মনু ,কালনী, খোয়াই নদীসহ  অন্যান্য নদনদী, হাওর অঞ্চল এবং সবুজ প্রকৃতির সুরক্ষায় আপনাদের সুনির্দিষ্ট উদ্যোগ ও বলিষ্ঠ ভূমিকা পুরো অঞ্চলের ভবিষ্যৎ সুরক্ষায় এক যুগান্তকারী অধ্যায় সূচনা করবে।মহান সৃষ্টিকর্তার কাছে আপনাদের সকলের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন মেয়াদে অর্পিত দায়িত্ব সুনামের সাথে পালন করার শক্তি কামনা করছি।বিবৃতিতে স্বাক্ষর করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট এর ভাইস চ্যান্সেলর, পরিবেশ সংগঠক প্রফেসর ডক্টর মোহাম্মদ জহিরুল হক, পরিবেশ সংগঠক অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) হবিগঞ্জের আহবায়ক তাহমিনা বেগম গিনি, পরিবেশ সংগঠক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, পরিবেশ ও সংস্কৃতিকর্মী সিদ্দিকী হারুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives