মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সম মজুরী নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ে নারী সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ বিরোধিতা করে থাকলে,তাঁকেই কেন সম্মানসূচক ডি-লিট উপাধি দিয়েছিল বিশ্ববিদ্যালয়? আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্য দীর্ঘায়িত করার অপচেষ্টার প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’—মাহাবুব হোসেন ‘সাম্প্রদায়িক উস্কানী প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করি’-এই প্রতিপাদ্যের আলোকে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি

আউটসোর্সিং কর্মচারীদের ৭ দফা দাবিতে ২২ আগস্ট শাহবাগে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : / ১২৮ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

আউটসোর্সিং কর্মচারীদের ৭ দফা দাবিতে ২২ আগস্ট শাহবাগে মানববন্ধন

ঢাকা, ১৪ আগস্ট ২০২৬: আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, ঠিকাদার প্রথা বাতিলসহ ৭ দফা দাবিতে আগামী ২২ আগস্ট, শনিবার সকাল ১০টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শান্তিপূর্ণ মানববন্ধনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার রাজধানীর হাতিরপুলের চায়না কিচেনের তৃতীয় তলায় আয়োজিত এক সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল হক নুর বলেন, দীর্ঘদিন ধরে দেশের আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মীরা বৈষম্য ও শোষণের শিকার হচ্ছেন। মধ্যস্বত্বভোগী ঠিকাদার প্রথার কারণে সরকারের প্রতি বছর প্রায় ৬৬০ কোটি টাকা রাজস্ব অপচয় হচ্ছে বলে দাবি করেন তিনি। এই অপচয় বন্ধ করে কর্মচারীদের স্ব স্ব প্রতিষ্ঠানে আত্তীকরণের দাবি জানান তিনি।

পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মাহবুবুর রহমান আনিস বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পে নিয়োজিত কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ এবং ঠিকাদার প্রথা বাতিলের দাবিতে ৭ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

পরিষদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে—আউটসোর্সিং প্রক্রিয়া থেকে মধ্যস্বত্বভোগী ঠিকাদার প্রথা বাতিল করে কর্মচারীদের স্ব স্ব প্রতিষ্ঠানে আত্তীকরণ; দৈনিক মজুরি ও প্রকল্পে নিয়োজিত কর্মচারীদের জাতীয় পে-স্কেলের আওতায় আনা; অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মচারীদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধ; প্রস্তাবিত ‘সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫’ বাতিল করে দৈনিক মজুরি ভিত্তিক কর্মরতদের চাকরি স্থায়ী করা এবং কর্মচারীদের সমস্যা সরাসরি তুলে ধরতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ প্রদান।

নেতৃবৃন্দ দেশের গণমাধ্যম, যুব সমাজ ও মানবাধিকার সংস্থাগুলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে পাশে থাকার পাশাপাশি আগামী ২২ আগস্টের শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মো. নুরুল হক নুর
সাধারণ সম্পাদক
বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ, কেন্দ্রীয় কমিটি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives