সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বসুন্ধরায় মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ক্যাম্পাস টু কর্পোরেট’ প্রতিপাদ্যে ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সারাদেশে নারীর প্রতি অব্যাহত  সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে পুলিশি বাধা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সভাপতির তীব্র নিন্দা গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ : লায়ন মোঃ গনি মিয়া বাবুল ভবন না বানিয়েই ২.৮০ কোটি টাকা লোপাটের অভিযোগ প্রকৌশলী হাসান সৈকতের বিরুদ্ধে জনতার কমিশনার হিসেবে বিভিন্ন সেবা মূলক কাজের জন্য পাচ্ছেন সম্মাননা সোশ্যাল মিডিয়ার চোরাবালি ও বিভ্রান্ত তরুণ প্রজন্ম: সংকটের মনস্তাত্ত্বিক জ্যামিতি ও উত্তরণের পথ রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২ অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র!

রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

​রাঙ্গামাটি : ছন্দ সেন চাকমা / ৩২ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
​আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত ব্যক্তিরা হলেন—নানিয়ারচর উপজেলার কৃষ্ণমা ছড়ার বাসিন্দা মেঘরানী চাকমা (৪৫), রাঙামাটি কোতোয়ালি থানার আমানতবাগের শান্তনা চাকমা (৩৮), বিজয়নগরের শান্তি রঞ্জন চাকমা (৬৫) এবং শোভারাণী চাকমা (৫২)।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ‘চট্টগ্রাম মেট্রো ন-১১-২৫৯৯’ নম্বরের একটি পিকআপ যাত্রী ও মালামাল নিয়ে রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

​দুর্ঘটনায় গুরুতর আহত শোভারাণী চাকমাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

​দুর্ঘটনায় আহত অন্য দুজন হলেন—পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও যাত্রী সুমন চাকমা (৪৫)। তাঁদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্র জানায়, নিহতদের লাশ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
​এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের পাশাপাশি নিহত ব্যক্তিদের ময়নাতদন্ত ও অন্যান্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives