মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সম মজুরী নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ে নারী সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ বিরোধিতা করে থাকলে,তাঁকেই কেন সম্মানসূচক ডি-লিট উপাধি দিয়েছিল বিশ্ববিদ্যালয়? আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্য দীর্ঘায়িত করার অপচেষ্টার প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’—মাহাবুব হোসেন ‘সাম্প্রদায়িক উস্কানী প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করি’-এই প্রতিপাদ্যের আলোকে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে পুলিশি বাধা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সভাপতির তীব্র নিন্দা

অধ্যক্ষ কমরেড তারেক ইসলাম বিডি ইনচার্জ : / ৯৭ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে পুলিশি বাধা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সভাপতির তীব্র নিন্দা

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচি পালন করতে পুলিশি বাধা দেওয়ার অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড এম এ সামাদ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কমরেড এম এ সামাদ বলেন, ১৫ আগস্ট ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)—এর কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় ২৫–৩০ জন পুলিশ সদস্য প্রবেশ করে তল্লাশি চালান। এ সময় তিনি দলীয় অন্যান্য সহযোদ্ধাদের সঙ্গে কার্যালয়ে অবস্থান করছিলেন।

তিনি আরও বলেন, পরে পুলিশের একটি দল দলটির কমরেড বিধান দাসকে সঙ্গে নিয়ে চারতলায় অবস্থিত বাংলাদেশ জাসদের কার্যালয়ে যায়। ভোর ৫টা থেকে সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিট পর্যন্ত দলীয় কার্যালয় থেকে কাউকে বাইরে যেতে এবং বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

কমরেড এম এ সামাদ বলেন, এর ফলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দলীয়ভাবে পূর্বনির্ধারিত শ্রদ্ধা নিবেদন ও শোক প্রকাশের কর্মসূচি পালন করা সম্ভব হয়নি।

বিবৃতিতে তিনি বলেন, “এটি নব্য স্বৈরাচারের প্রতিধ্বনি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। কে কাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাবে, সে সিদ্ধান্ত সরকার দিতে পারে না।”

তিনি সরকারকে সতর্ক করে বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। একই সঙ্গে জনগণকে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে মোকাবিলা করার আহ্বান জানান, যাতে দেশে নতুন করে কোনো স্বৈরাচারী শাসন কায়েম হতে না পারে।

কমরেড এম এ সামাদ আরও বলেন, সন্ধ্যা ৭টার পর পুলিশ চলে গেলে দলীয় নেতাকর্মীরা স্বল্প পরিসরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পুলিশি বাধার এ ঘটনার নিন্দা জানিয়ে ভবিষ্যতে রাজনৈতিক ও গণতান্ত্রিক কর্মসূচি পালনের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives