মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে সেচ খালে ডুবে ২ শিশুর মৃত্যু নারীদের জন্য বিশেষ বাস: ঢাকার সঙ্গে চট্টগ্রামকেও বেছে নিলেন প্রধানমন্ত্রী রাঙামাটিতে পুলিশের অভিযানে মাদকসেবীসহ ১৬ জন আটক বেগম খালেদা জিয়ার জীবনাবসান ঘটেছে, কিন্তু পরাজয় বরণ করেননি: রিজভী প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণী নিশ্চিতের আহ্বান বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আদিবাসী নারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেসরকারী খাতে জ্বালানি : জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে ক্যাম্পাস টু কর্পোরেট’ প্রতিপাদ্যে ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট অনুষ্ঠিত

রাঙামাটিতে পুলিশের অভিযানে মাদকসেবীসহ ১৬ জন আটক

নিজস্ব প্রতিনিধি / ৭ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

রাঙামাটিতে পুলিশের অভিযানে মাদকসেবীসহ ১৬ জন আটক

জেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবীসহ ১৬ জনকে আটক করা হয়েছে। আজ সোমবার রাঙামাটি শহরের রিজার্ভ বাজার, শহীদ মিনার, মাঝের বস্তি ও তবলছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে বাসসকে জানিয়েছেন রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন।

অভিযানে মাদক সেবনের অভিযোগে মোর্শেদ আলম (২৮), নুর হোসেন (২১), এনামুল কবির (২৮), জয় চন্দ্র (২৯), নাহিদ হাসান সজিব প্রধান (২৯), সোহেল ওরফে কালা (৪৩), মোমিন উদ্দিন ওরফে মুন্না (৩২), ওমর ফারুক (৪৩), সাইদুল ইসলাম (৪০), মেহেদী (৩০) ও সাগরকে (২৮) আটক করা হয়।

এছাড়া মাদক সেবন ও মাদকসহ ডিএসবি কলোনি, মাঝের বস্তি এলাকা থেকে সালাম (২৫), অর্নব ত্রিপুরা (২৯) ও অজয় ত্রিপুরাকে (২৪) আটক করে পুলিশ।

অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মো. আমজাদ হোসেন (২৭) ও শ্যামলা দাশকে (১৯) গ্রেফতার করা হয়।

রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives