বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত ট্রাম্পের হীরার বাজারে নকলের ছড়াছড়ি, ক্রেতাদের পকেট কাটছে প্রতারকরা বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ: একটি নির্মোহ তাত্ত্বিক বিশ্লেষণ সীমাবদ্ধতার মধ্যেও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় উন্নয়ন সম্ভব: হাবিবুর রশিদ হাবিব” “জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনা: টেকসই ভবিষ্যৎ ও যৌথ দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনারে সাংবাদিক প্রেরণ ও প্রেস কাভারেজ প্রসঙ্গে। দশমিনায় এইচএসসি পরীক্ষায়  হল সুপার কর্তৃক এমসিকিউ উত্তর পত্র পুরন ও প্রতিস্থাপন করায় হল সুপারের বিরুদ্ধে মানববন্ধন ও শিক্ষামন্ত্রী বারাবর স্মারকলিপি পেশ যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ

দশমিনায় এইচএসসি পরীক্ষায়  হল সুপার কর্তৃক এমসিকিউ উত্তর পত্র পুরন ও প্রতিস্থাপন করায় হল সুপারের বিরুদ্ধে মানববন্ধন ও শিক্ষামন্ত্রী বারাবর স্মারকলিপি পেশ

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি:  / ৯ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

দশমিনায় এইচএসসি পরীক্ষায়  হল সুপার কর্তৃক এমসিকিউ উত্তর পত্র পুরন ও প্রতিস্থাপন করায় হল সুপারের বিরুদ্ধে মানববন্ধন ও শিক্ষামন্ত্রী বারাবর স্মারকলিপি পেশ

পটুয়াখালী দশমমিনা উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা চালাকালীন হল সুপার কতৃক শিক্ষক কক্ষে এমসিকিউ উত্তর পত্র মোবাইলে ধারন করে পূরন করায় ওই হল সুপারকে চাকুরি থেকে অব্যাহতি সহ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মানববন্ধন ও শিক্ষা মন্ত্রী বরাবর স্মরকলিপি প্রদান করা হয়।

আজ বুধবার(১৯ আগস্ট) বেলা ১২ ঘটিকার সময় উপজেলার সমূখে ছাত্র, অভিভাবক, শিক্ষানুরাগী, সুশিলসমাজ সহ বিভিন্ন সামজিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহ করেন।

অভিযুক্ত কেন্দ্র হল সুপার হলেন মোঃ মহিউদ্দিন প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক, ডাঃ ডলি আকবর মহিলা কলেজ,দশমিনা।

জানা যায়, ২০২৬ সালের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার সময় সুচি অনুসারে ১ আগস্ট কৃষি শিক্ষা দ্ধিতীয় পত্র অনুষ্ঠিত হয়। ডাঃ ডলি আকবর মহিলা কলেজ মূল কেন্দ্র ওই কেন্দ্র দুটি কক্ষে এবং সাব কেন্দ্র হিসাবে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ১১ টি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মূল কেন্দ্র থেকে এমসিকিউ উত্তর পত্র সাব কেন্দ্রে নিয়ে আসলে হল সুপার মোঃ মহিউদ্দিন প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক, ডাঃ ডলি আকবর মহিলা কলেজ তার মামাত ভাই মোর্শেদ জিহাদ যাহার রোল নম্বর- ৪০৭২২৬, রেজিস্ট্রেশন নম্বর-২১১৫৯৯৩২ এর উত্তর পত্র বের করে মোবাইলে উত্তর ধারন করে উত্তর পত্র ভরাট করতে দেখা যায়। এই ঘটনা শিক্ষক রুমের সকলে প্রত্যক্ষ করেন এবং কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। পরে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ মোঃ সোহরব হোসেন ডাঃ ডলি আকবর মহিলা কলেজ তিনি বিষয়টি দামাচাপা দেওয়ার চেষ্টা করেন। বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমসিকিউ উত্তর পত্র ভরাটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডাঃ ডলি আকবর মহিলা কলেজ কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা হল সুপার মোঃ মহিউদ্দিনকে পরীক্ষা সংক্রন্ত সকল কাজ থেকে অব্যাহতি প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কে অবহিত পত্র পেরন করেন। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডাঃ ডলি আকবর মহিলা কলেজে কেন্দ্রে ভাপ্রাপ্ত কর্মকর্তার অবহিত পত্রের আলোকে ২ আগস্ট ওই হল সুপারকে ৬ আগস্ট সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিলের নোটিশ প্রেরন করেন।

মানববন্ধনে ছাত্র, অভিভাবক, শিক্ষানুরাগী, সুশিলসমাজ,আইনজীবি সহ বিভিন্ন সামজিক সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, যেখানে দীর্ঘ প্রতিক্ষার পর শিক্ষার্থীরা স্বচ্ছ সুন্দও পরিবেশে নকল মুক্ত পরীক্ষা দিচ্ছে সেখানে ডাঃ ডলি আকবর মহিলা কলেজের কেন্দ্র হল সুপার মোঃ মহিউদ্দিন প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক তার মামাত ভাইকে এ প্লাস পাওয়ানোর জন্য সাব কেন্দ্রে এসসিকিউ উত্তর পত্র মোবাইলে উত্তর সংগ্রহ করে ভরাট করছে এটা একটি জগন্য অপরাধ। এই অপরাধে ওই শিক্ষক তার নীতি ও নৈতিকতা হারিয়েছে আমরা ওই শিক্ষকে চাকরি থেকে অব্যাহতি সহ আইনের আওয়াতায় আনার দাবি করছি। আমরা শুনতে পেরেছি ওই শিক্ষকের রিরুদ্ধে কারনদর্শনোর নোটিশ দিছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। দীর্ঘদিন অতিবাহিত হলেও কোন প্রতিকার দেখছিনা। তারা আরো বলেন ওই দূর্নীতিবাজ শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে পরবর্তীতে কঠোর আন্দোলন করা হবে বলে জানান।

মানববন্ধনে বক্তব্য শেষে ছাত্র, অভিভাবক,শিক্ষানুরাগী, সুশিলসমাজ সহ বিভিন্ন সামজিক সংগঠনের নেতৃবৃন্দদের একটি প্রতিনিধি দল মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মাহমুদ হাসান মৃধার কার্যালয়ে স্মরকলিপি প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মাহমুদ হাসান মৃধা   জানান, আজ বুধবার দুপুরে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেয়েছি। স্মারকলিপি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দপ্তরে পৌছে দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন ডাঃ ডলি আকবর মহিলা কলেজের দাতা সদস্য জায়েদ ইকবাল খান, উপজেলার বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী রুহুল আমিন মোল্লা, ফখরুজ্জামান বাদল, মনিরুজ্জামান মনির, এসিপির সদস্য মারুফ, উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives