“জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনা: টেকসই ভবিষ্যৎ ও যৌথ দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনারে সাংবাদিক প্রেরণ ও প্রেস কাভারেজ প্রসঙ্গে।
“জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনা: টেকসই ভবিষ্যৎ ও যৌথ দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনারে সাংবাদিক প্রেরণ ও প্রেস কাভারেজ প্রসঙ্গে।
নদীময় শুভেচ্ছা নেবেন। নদী রক্ষা ও টেকসই পানি ব্যবস্থাপনায় পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নদী, সমুদ্র ও প্রাণ প্রকৃতি ভিত্তিক পরিবেশ এবং সামাজিক সংস্থা নোঙর ট্রাস্ট-এর উদ্যোগে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও এদেশের নদ-নদী রক্ষায় জনসম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
উক্ত সেমিনারে আপনার বহুল প্রচারিত গণমাধ্যমের প্রতিনিধি ও চিত্রগ্রাহককে (রিপোর্টার ও ফটোসাংবাদিক/ক্যামেরাপার্সন) বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রাহক হিসেবে উপস্থিত থেকে প্রেস কাভারেজের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
অনুষ্ঠানসূচি:
তারিখ: ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার। সময়: সকাল ১০:৩০ মিনিট।
স্থান: তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তন, জাতীয় প্রেসক্লাব, ঢাকা।
প্রধান অতিথি: জনাব ফরহাদ হোসেন আজাদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি: জনাব আনিসুর রহমান খোকন তালুকদার, সংসদ সদস্য, মাদারীপুর-৩। জনাব কাজী রওনাকুল ইসলাম টিপু, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট। জনাব আবু সাঈদ খান, বীর মুক্তিযোদ্ধা, লেখক ও গণমাধ্যমব্যক্তিত্ব। সভাপতি: জনাব সুমন শামস, চেয়ারম্যান, নোঙর ট্রাস্ট। এ ছাড়াও বাংলাদেশের বিশিষ্ট নদী গবেষক এবং পরিবেশ বিশেষজ্ঞবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করবেন।







